Oommen Chandy: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী! রাজনৈতিক মহলে শোকের ছায়া

Oommen Chandy: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা ওমেন চাণ্ডি। এদিন ভোর ৪.২৫-এ বেঙ্গালুরুর চিনমায়া হাসপাতালে তিনি মারা যান। ৭৯ বছর বয়সী ওই কংগ্রেস নেতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি দুদফায় কেরলের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এছাড়াও তিনি রাজ্যের অর্থ দফতর সামলেছেন। ছিলেন বিরোধী দলনেতাও।

ওমেন চাণ্ডি (Oommen Chandy) গত ৫০ বছরের বেশি সময় ধরে কেরলের কোট্টায়াম জেলার পুথুপালি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তিনি যখন প্রথমবার ১৯৭০ সালে পুথুপালি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন, সেই সময় তিনি ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি। ১৯৭৭ সালে তিনি করুণাকরণ মন্ত্রিসভায় প্রথমবারের জন্য মন্ত্রী হন।

ওমেন চাণ্ডি

ওমেন চাণ্ডি (Oommen Chandy) এমন একজন নেতা ছিলেন, যিনি সব সময়ই জনগণের কাছে পৌঁছে যেতেন। মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি জনগণের অভিযোগ শোনার জন্য চালু করেছিলেন জনসম্ভরকা পরিপদী। যা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল।

তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছিল। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, কেরল কংগ্রেসের সভাপরি কে সুধাকরণ। এদিন করা টুইটে তিনি বলেছএন, ওমেন চাণ্ডিকে হারিয়ে তিনি গভীর ভাবে শোকাহত।

ওমেন চাণ্ডি

কংগ্রেসের তরফে বলা হয়েছে, ওমেন চাণ্ডি (Oommen Chandy) অগণিত ব্যক্তির জীবন এবং উত্তরাধিকারকে স্পর্শ করেছিলেন। ওমেন চাণ্ডি স্ত্রী মারিয়াম্না, তিন সন্তান মারিয়া ওমেন, চাণ্ডি ওমেন এবং আচু ওমেনকে রেখে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+