স্বেচ্ছ্বায় ব্যাঙ্কে এসে জমা করলেই 'কালো' টাকা হয়ে যাবে 'সাদা'!
যারা স্বেচ্ছায় হিসাব বহির্ভূত টাকা ব্যাঙ্কে জমা করবেন তাদের ক্ষেত্রে ৬০ শতাংশ জরিমানা দিতে হবে। বাকী ৪০ শতাংশ কালো টাকা এক মুহূর্তে সাদা হয়ে যাবে।
নয়াদিল্লি, ২৬ নভেম্বর : গচ্ছিত সমস্ত কালো টাকা বাইরে আনার নতুন উপায় বের করেছে কেন্দ্র। আড়াই লক্ষ টাকার বেশি নগদ অ্যাকাউন্টে জমা করলেই আয়করের তরফে চিঠি যাবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কর ফাঁকি দেওয়া ও হিসাব বহির্ভূত অর্থ থাকলে তার কড়া হাতে সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে
#NoteBan নিয়ে মানুষের রায় কি? জেনে নিন Oneindia সমীক্ষা কি বলছে
এবার সেই ধরনের অ্যাকাউন্টধারীদের জন্যই নতুন নিয়ম জারি করেছে সরকার। বলা হয়েছে, যারা স্বেচ্ছায় হিসাব বহির্ভূত টাকা ব্যাঙ্কে জমা করবেন তাদের ক্ষেত্রে ৬০ শতাংশ জরিমানা দিতে হবে। বাকী ৪০ শতাংশ কালো টাকা এক মুহূর্তে সাদা হয়ে যাবে।

বেশি আয়কর জমা দিলে যে ৩৩.৯ শতাংশ হারে কর দিতে হয়, এটা তার প্রায় দ্বিগুণ বলে জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি তরফে জানানো হয়েছে যে, কেউ যদি একাধিক অ্যাকাউন্টে ভেঙে টাকা রাখেন, সেক্ষেত্রে আইনের কঠিন ধারা প্রয়োগ করা হবে।
দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে
বাতিল কোটি কোটি টাকার নোট পাচার হয়ে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে, কিন্তু কেন?
জানা গিয়েছে, হিসাব বহির্ভূত টাকায় কর বসিয়ে যে অর্থ সরকারের হাতে আসবে তা 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ কোষ'-এ জমা হবে। কারণ নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র প্রথম থেকেই গরিবের হিতে করা পদক্ষেপ বলে ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications