রুদ্ধশ্বাস অভিযানে জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াই , এনকাউন্টারে নিহত ১
জম্মুর বুকে ড্রোনের আনাগোনা বাড়তেই রীতিমতো তৎপরতার সঙ্গে বহু অভিযানে নেমেছে সেনা। জঙ্গি দমনের একাধিক অভিযানে নেমে পর পর সাফল্য গত কয়েকদিনে পেয়েছেন ভারতীয় সেনা। সেই জায়গা থেকে এদিন ভোররাতে এক জঙ্গি দমন অপারেশনের মাঝে কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনায় ১ জঙ্গি নিহত হয়েছে।

ঘটনার জেরে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার পরিচিতি এখনও জানা যায়নি। এদিকে, এর আগে গত সোমবারই দক্ষিণ কাশ্মীরে লস্কর ই তৈবার এক দাগী জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এক রুদ্ধশ্বাস অভিযানে সেদিন কাশ্মীরের বুকে নামে সেনার অভিযান। সেই সময়ই ওই এনকাউন্টার হয়। এর পর শুক্রবারও একই ঘটনা ঘটে ভূ্স্বর্গের বুকে।
জানা গিয়েছে, এদিন ভোররাতে কাশ্মীরের বুকে কর্ডন করে সার্চ অপারেশন শুরু হয়েছিল। তল্লাশির সময়ই কুলগামে সেনাকে লক্ষ্য করে গুলি বর্ষণ হয়েছে বলে জানা গিয়েছে। গোপন সূত্রে এক জঙ্গির গা ঢাকা দেওয়ার খবর পেয়ে এলাকায় প্রবেশ করে বাহিনী। কাশ্মীর পুলিশ এক টুইটে জানিয়েছে এখনও পর্যন্ত গোটা অপারেশনটি চলছে। এর আগে, আরও একবার বড়সড় নাশকতার ছক বানচাল হয় পুলিশি তৎপরতায়। শুক্রবার জম্মু সীমান্তের আখনুরে একটি সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামিয়ে দেয় পুলিশ । এরপরই দেখা যায়, গুলির জেরে মুহূ্র্তে গুঁড়িয়ে যায় ড্রোনটি। উদ্ধার হয়েছে ৫ কেজি বিস্ফোরক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা উপত্যকায়।












Click it and Unblock the Notifications