সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, মৃত কিশোর, আহত ২ কিশোরী

জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায়টি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। ঘটনায় দুই কিশোরী আহত হয়েছে। তাদের অবস্থাও সংকট জনক।

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কালামপোরা গ্রাম। জঙ্গিদের লুকিয়ে থাকার খবরে বুধবার বিকেলে সেখানেই হানা দেয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এলাকায় যেতেই গুলিযুদ্ধ শুরু হয়ে যায় দুপক্ষের। এরই মধ্যে পড়ে মারা যায় বছর ১৭-র শাকির।

এলাকায় নিরাপত্তা বাহিনীকে ঘিরে চলতে থাকে পাথর বৃষ্টি। পাল্টা ব্যবস্থা নেওয়ার জেরে দুই কিশোরী আহত হয় বলে জানা গিয়েছে। আহত দুই কিশোরীকে নিয়ে যাওয়া হয় পুলওয়ামা হাসপাতালে।

পুলওয়ামা হাসপাতালের চিকিৎসক রিয়াজ আহমেদ জানিয়েছে, দুই কিশোরীরই বুলেটের আঘাত রয়েছে। দুজনকেই শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দুই কিশোরীকে সনাক্ত করা গিয়েছে। তারা হল সুমিয়া এবং সাবরিনা। দুজনেরই মাথায় বুলেটের আঘাত লেগেছে। এঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+