নির্ধারিত সময়ে চার্জশিট দাখিল না হওয়ায় জামিনে মুক্ত পুলওয়ামা হামলার অন্যতম আসামি

এনআইএ নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় জামিন পেলেন পুলওয়ামা হামলার আসামি। জাতীয় তদন্ত সংস্থার এইউ ব্যর্থতার জেরে পুলওয়ামা যড়যন্ত্রের পিছনে অন্যতম অভিযুক্তের জামিন দিল দিল্লির একটি বিশেষ আদালত।

নির্ধারিত সময়ে চার্জশিট দাখিল না হওয়ায় জামিনে মুক্ত পুলওয়ামা হামলার অন্যতম আসামি

উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বিচারপতি প্রবীন সিং অভিযুক্ত ইউসুফ চোপানের অন্তর্বর্তী জামিন দেন। একইসাথে এনআইয়ের এই 'ব্যর্থতার’ জন্য তোপ দাগেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। এই ঘটনা পুলওয়ামার শহিদদের প্রতি অবিচার বলেও এদিন উল্লেখ করেন তিনি।

২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল সিআরপিএফের গাড়িতে। যাতে শহিদ হতে হয়েছিল অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। এই ঘটনার পরই সারা দেশ বদলার আগুন জ্বলে ওঠে। কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এই মর্মান্তিক হামলারর ঠিক ১২ দিনের মধ্যে পুলওয়ামার জবাব দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+