১৩ দিনে দেশে নতুন করোনা সংক্রমণ ১.‌২৫ লক্ষ, বাড়ছে কোভিড টেস্ট, জানিয়েছে আইসিএমআর

১৩ দিনে দেশে নতুন করোনা সংক্রমণ ১.‌২৫ লক্ষ, বাড়ছে কোভিড টেস্ট, জানিয়েছে আইসিএমআর

ভারতে করোনা ভাইরাস মোট কেসের সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি। প্রায় প্রতিদিনই ১০ হাজারের মতো কেস যেখানে রিপোর্ট হচ্ছে, সেখানে গত ২৪ ঘণ্টায় শনিবার তা ১১ হাজারের বেশি পজিটিভ কেসে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের পূর্ব অনুমান অনুযায়ী জুন মাসে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে দেশে।

১৩ দিনে দেশে নতুন করোনা সংক্রমণ ১.‌২৫ লক্ষ, বাড়ছে কোভিড টেস্ট, জানিয়েছে আইসিএমআর


জুনে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। অনুমান থেকে কিছুটা বলা যায়, ১ জুন পর্যন্ত ১,৯০,৫৩৫ টি কেস ছিল এবং ১৩ জুনের মধ্যে তা ৩ লক্ষের কাছাকাছি চলে গিয়েছে। অর্থাৎ প্রায় ১.২৫ লক্ষ নতুন সংক্রমণের কেস পাওয়া গিয়েছে। এছাড়াও গত ১৩দিনে মৃত্যুর হাও তীব্রও ভাবে বেড়েছে এবং ১ জুন থেকে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধি হওয়ার কারণ হল সামাজিক দুরত্ব বিধি না মানার ফল। যদি এই সংক্রমণের বৃদ্ধি নিয়ন্ত্রণ না করা যায় তবে জুনের শেষে ১০ লক্ষ সংক্রমণের সংখ্যা দাঁড়াবে।

ইতিমধ্যেই কেন্দ্র কোভিড–১৯ টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য দেশে ল্যাবের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার গত ২৪ ঘণ্টায় ১,৪৩,৭৩৭–এর বেশি নমুনার পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৫৫,৭,১৮২টি নমুনার। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ কেস এসেছে ১১,৪৫৮টি ও ৩৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোভিড–১৯ কেসের সংখ্যা ৩,০৮,৯৯৩টি, যার মধ্যে ১,৫৪,৩৩০ জন সুস্থ হয়ে উঠেছেন ও ৮,৮৮৪ জন মারা গিয়েছেন। দেশে করোনায় সুস্থতার হার ৪৯.‌৯৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+