ওনাম উৎসবই ফের বিপদ ডেকে আনল দক্ষিণের রাজ্যে, কেরলে করোনায় সংক্রমিত ২৪ হাজারের বেশি

ওনাম উৎসবই ফের বিপদ ডেকে আনল দক্ষিণের রাজ্যে, কেরলে করোনায় সংক্রমিত ২৪ হাজারের বেশি

দৈনিক করোনা ভাইরাস টেস্টিংয়ে ভাটা পড়ে যাওয়ার পর কেরলে ফের দৈনিক কোভিড কেস বৃদ্ধি উচ্চহারে দেখা গিয়েছে। ২৪,২৯৬ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। সোমবার রাজ্যে ১,৩৪,৭০৬ জনের নমুনা টেস্ট করা হয়। এর আগে মহামারিবিদরা সতর্ক করেছিলেন যে ওনাম উৎসব পালনের পর এ রাজ্যে কোভিড–১৯ কেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

করোনা ভাইরাসে এগিয়ে কেরল

করোনা ভাইরাসে এগিয়ে কেরল

নতুন করোনা কেসের পাশাপাশি দৈনিক নতুন সংক্রমণ, সক্রিয় করোনা কেস ও দৈনি কোভিড মৃত্যুতে দেশের মধ্যে এগিয়ে রয়েছে দক্ষিণের এই রাজ্যটি। দৈনিক করোনা টেস্ট পজিটিভ হার ১৮.‌০৪ শতাংশে পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যে পজিটিভ হার বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ।

করোনা টেস্টের হেরফের

করোনা টেস্টের হেরফের

গত তিনদিন ধরে করোনা টেস্ট কমে যাওয়ার পরও দৈনিক পজিটিভ কেস হ্রাস পাচ্ছিল। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে যত জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন, তার ৬৫ শতাংশই হয়েছেন একটি মাত্র রাজ্যে তা কেরল। বর্তমানে সংক্রমণের তারতম্য ঘটছে নমুনা পরীক্ষার হেরফেরের জন্য।

রবিবার পর্যন্ত লকডাউন

রবিবার পর্যন্ত লকডাউন

করোনা পরিস্থিতি আলোচনা করার জন্য বিজয়ান এবং অন্যদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর দিনের পরিসংখ্যান প্রকাশ করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদ্যমান কোভিড নিয়মগুলিকে আর পরিবর্তন করা হবে না এখন এবং ইতিমধ্যেই রবিবার পর্যন্ত পূর্ণ লকডাউন চলার ঘোষণা করা হয়ে গিয়েছে। বিজয়ন তাঁর বিবৃতিতে এও জানিয়েছেন যে ১৯,৩৪৯ জনের রিপোর্ট নেগেটিভ এসছে এবং রাজ্যে মোট সক্রিয় কেসের সংখ্যা ১,৫৯,৩৩৫ জন। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের এবং এ রাজ্যে এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১৯,৭৫৭।

ওনাম উৎসব পালনে সতর্কতা জারি করা হয়

ওনাম উৎসব পালনে সতর্কতা জারি করা হয়

এর আগে কোচির আইএমএ সতর্কতা জারি করে জানিয়েছিলেন যে পরিবারের একজনের করোনা ধরা পড়লেই তা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তারা পরামর্শ দিয়েছিলেন যে ওনামের সময় সামাজিক মেলামেশা কমিয়ে ছোট ছোট দল করে এই উৎসব পালন করুন। এমনকী গত বছরও এই ওনাম উৎসবের পরই রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ বেশি করে দেখা দেয়।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৯২ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ২.০৯ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ২ হাজার ৭৭৬ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+