মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত সাত, এক ধাক্কায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২
ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। গোটা বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। ভারতেও একের পর এক সংক্রমণের খবর সামনে আসছে। একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।
ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। গোটা বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। ভারতেও একের পর এক সংক্রমণের খবর সামনে আসছে। একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। আর এর মধ্যেই মহারাষ্ট্রে আরও সাতজনের শরীরে মিলল ওমিক্রনের ভাইরাস।

মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মুম্বইতে তিনজনের শরীরে এবং Pimpri Chinchwad Municipal Corporation- এলাকাতে আরও চারজনের শরীরে ধরা পড়েছে করোনা নয়া এই ভ্যারিয়েন্ট। আর এই খবর সামনে আসার পর থেকেই আতঙ্ক বেড়েছে সে রাজ্যের।
এখনও পর্যন্ত ভারতে ৩২ জনের মধ্যে ওমিক্রনের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ৯টি রাজস্থানে, গুজরাটে তিনটি, মহারাষ্ট্রে ১৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। দিল্লিতে একজনের। এবং কর্নাটকে আরও দুজনের মধ্যে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিন সন্ধায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভ আগরওয়াল জানান, ঝুঁকিতে থাকা এমন দেশ থেকে ভারতে আসা ৮৩ জনের শরীরের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। যাদের মধ্যে এখনও পর্যন্ত ১৩ জনের মধ্যে ওমিক্রন পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। তবে এখনও পর্যন্ত ভারতে যতগুলি ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁদের সবারই উপসর্গ মৃদু বলেও জানানো হয়েছে। ফলে ভয়ের কিছু নেই বলেই মনে করছে চিকিৎসকদের একাংশ।
নীতি আয়োগের স্বাস্থ্য এই অধিকরতা লাভ আগরওয়াল প্রত্যেকদিনের মতোই আজ শুক্রবারই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ওমিক্রনের উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে এই বিষয়ে আতঙ্ক যাতে না ছড়ায় সেজন্যে সবার সাহায্য চেয়েছেন এই স্বাস্থ্য অধিকর্তা। যেখানে পিজিটিভিটি ৫ শতাংশের উপরে রয়েছে সেখানে এখনও কড়া নির্দেশিকা লাঘু করা উচিত বলে দাবি তাঁর।
তবে দেশের বহু অংশে মানুষ মাস্ক পড়ছে না। আর তা না পড়ার জন্যে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রকের এই কর্তার। তাঁর মতে দুটি ভ্যাকসিন এবং মাস্ক দুটিই খুব গুরুত্বপূর্ণ করোনাকে রুখতে। ফলে দেশের মানুষকে কোভিড বিধি মেনে চলার বার্তা দেন লাভ আগরওয়াল।
উল্লেখ্য, করোনা এক লাফে মৃত্যু চারগুণ বাড়ল ভারতে। ওমিক্রন হানার মাঝে করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ল নতুন করে। করোনার সংক্রমণ গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজার। তবে ১ লক্ষের নিচেই সক্রিয়ের সংখ্যা ভারতে। ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত এই নয়া ভ্যারিয়েন্ট্ নিয়ে উদ্বেদের মধ্যেই শুক্রবার ভারতের করোনা সক্রিয় বাড়ল অনেটকাই। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications