বন্ধ বিদেশি অনুদান, মাদার টেরিজার সংস্থাকে ৮৬ লক্ষের অর্থ সাহায্য ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের
ভারতীয় আইনের শর্ত পূর্ণ ব্যর্থ হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে মাদার টেরিজার সংস্থা মিশনারিজ অব চ্যারিটির বিদেশি অনুদান। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক রাজনীতিক। যদিও কেন্দ্রের দাবি, এ
ভারতীয় আইনের শর্ত পূর্ণ ব্যর্থ হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে মাদার টেরিজার সংস্থা মিশনারিজ অব চ্যারিটির বিদেশি অনুদান। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক রাজনীতিক। যদিও কেন্দ্রের দাবি, এর পিছনে সরকারের কোনও হাত নেই, তবে অনুদান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে যায় চ্যারিটির কেন্দ্রগুলি।

তাই মিশনারিজ অব চ্যারিটির দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মূলত সমাজসেবামূলক কাজের জন্যই এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন নোবেল শান্ত পুরষ্কার প্রাপ্ত মাদার টেরিজা।
বহু মানুষকে চিকিৎসাও দেওয়া হয় অনুদান বন্ধ হয়ে যাওয়ায় সে সব পরিষেবাও ব্যহত হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৭৮ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নবীন পট্টনায়কের দফতর থেকে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মাদারের মিশনারিজ অব চ্যারিটিকে ৭৮ লক্ষ ৭৬ হাজার টাকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেই ওই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ওড়িশায় মিশনারিজ অব চ্যারিটির মোট ১৩ টি কেন্দ্র রয়েছে। তাদের হাতেই তুলে দেওয়া হবে ওই টাকা। নবীন পট্টনায়ক এই বিষয়ে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ, নিয়মিত যেন এই সংস্থার সঙ্গে যোগাযোগ রাখেন কালেকটররা।
এই সংস্থার সঙ্গে যুক্ত কেউ যাতে কখনও সমস্যায় না পড়ে, সে বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মাদার টেরিজা সেবামূলক কাজের জন্য এই সংস্থা তৈরি করেন। সংস্থার সদর দফতর রয়েছে কলকাতায়। এছাড়া সারা দেশে রয়েছে একাধিক কেন্দ্র। ওড়িশাতেও কুষ্ঠ রোগ নিরাময় কেন্দ্রের পাশাপাশি অনাথ আশ্রমও চালায় মিশনারিজ অব চ্যারিটি।
সে রাজ্যে মোট ৮ টি জেলায় অবস্থিত এই সংস্থার ১৩ টি শাখায় যাতে দ্রুত ওই অর্থ পৌঁছে দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়ক। এই অর্থ পেলে প্রায় ৯০০ জন উপকৃত হবেন বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। ২০২১-এর ২৫ ডিসেম্বর মিশনারিজ অব চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণের আবেদন খারিজ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায় ফলে সংস্থাটি এখন থেকে কোনও বিদেশি অনুদান পাচ্ছে না।
সম্প্রতি, মাদার টেরিজার সংস্থার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিতর্ক তৈরি হয়। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, তাদের এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। কেন্দ্রের তরফ থেকেও অ্যাকাউন্ট বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া আসেনি।
তবে, তারা জানতে পেরেছে যে এফসিআরএ রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ করা হয়নি, সেই কারণেই জটিলতা না বাড়াতে আপাতত সংস্থার শাখাগুলিকে অ্যাকাউন্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছিল মিশনারিজ অব চ্যারিটি।












Click it and Unblock the Notifications