২৪ লক্ষের গণ্ডি পেরল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, দৈনিক আক্রান্তের নিরিখেও শীর্ষে ভারত
২৪ লক্ষের গণ্ডি পেরল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, দৈনিক আক্রান্তের নিরিখেও শীর্ষে ভারত
ক্রমেই দেশে সংক্রমণের গতি বাড়াচ্ছে করোনা ভাইরাস। বৃহঃষ্পতিবার বিকালের মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষের গণ্ডি পার করল। পাশাপাসি এখনও পর্যন্ত মৃতের সংখ্যাও ৪৭ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে এখনও পর্যন্থ হাসপাতালে চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৫ হাজারের কিছু বেশি বলে জানা যাচ্ছে।

আক্রান্তের সংখ্যার বাড়বাড়ন্তের মধ্যেই দৈনিক সংক্রমণের নিরিখেো গত কয়েকদিনে শীর্ষ স্থানে রয়েছে ভারত। অন্যান্য দেসে দৈনিক সংক্রমণের বার যখন নিম্নমুখী তখন গত কয়েকদিনে দেশে একটানা বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টাতেও ভারতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ। পিছনে পড়েছে ব্রাজিল আমেরিকাও। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ। সেই জায়াগায় আমেরিকায় গত একদিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৪ হাজারের কাছাকাছি।
এদিকে ভারতে করোনা সংক্রমণের পর পুরোপুরি সুস্থ হয়েছেন ১৭ লক্ষের বেশি মানুষ। সুস্থাতার হার ৭০ শতাংশ ছাড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফেই সম্প্রতি জানানো হয়েছে। সেই সঙ্গে আশাব্যঞ্জক ভাবে মৃত্যুহার নেমেছে ২ শতাংশে। এদিকে করোনা সংক্রমণের নিরিখে এখনও গোটা দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি। তারপরেই রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।












Click it and Unblock the Notifications