Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিকা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ, এবার স্লট বুক করুন হোয়াটসঅ্যাপেই, একনজরে ধাপগুলি

এবার ভ্যাকসিন স্লট বুক করুন হোয়াটসঅ্যাপেই, একনজরে ধাপগুলি

প্রতিদিনই লক্ষলক্ষ মানুষ করোনার (coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে টিকা (vaccine) নিচ্ছেন। বছর শেষের আগে দেশের সব প্রাপ্ত বয়স্কের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বিভিন্ন জায়গায় থেকে টিকাকরণ কেন্দ্রের অব্যবস্থা নিয়ে খবর আসছে। সেই সব অব্যবস্থা দূর করতে হোয়াটসঅ্যাপে (whatsapp) টিকাকরণের স্লট বাছার নতুন পদ্ধতির কথা জানানো হয়েছে এদিন।

হোয়াটসঅ্যাপে টিকাকরণের স্লট

হোয়াটসঅ্যাপে টিকাকরণের স্লট

নাগরিক সুবিধার জন্য নতুন পথের সূচনা। ফোনব থেকে কয়েক মিনিটের মধ্যে সহজেই ভ্যাকসিনের স্লট বাছা যাবে। এদিন সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুথ মাণ্ডভিয়া। সেখানেই তিনি উল্লেখ করেছেন, হোয়াটসঅ্যাপে (whatsapp) মাইগভইন্ডিয়া (MyCovIndia) করোনা হেল্পডেস্কে (Helpdesj) বুক স্লট (Book Shot) লিখে পাঠিয়ে দিন। এরপর ওটিপি পরীক্ষা করিয়ে পরবর্তী ধাপগুলি অনুসরণ করুন। কোউইন থেকে সব তথ্য চলে আসবে।

স্লট বুক করতে ধাপগুলি

স্লট বুক করতে ধাপগুলি

১) হোয়াটসঅ্যাপ থেকে 9013151515 নম্বরে Book Slot লিখে পাঠালে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে একটি ওটিপি আসবে। সে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
২) সেখান থেকে তারিখ, জায়গা ও পিনকোড বাছতে হবে।
৩) এরপর সবকিছু নিশ্চিত করতে হবে।

হোয়াটসঅ্যাপে টিকাকরণের সার্টিফিকেট

হোয়াটসঅ্যাপে টিকাকরণের সার্টিফিকেট

এমাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপে টিকাকরণের সার্টিফিকেট পেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সরকার। ফলে অনেকেরই টিকাকরণের প্রমাণ পেতে সুবিধা হয়েছে। কেননা অনেক সময়ই অনেকেই অভিযোগ করেছেন কোউইন থেকে টিকাকরণের প্রমাণ পেতে গিয়ে সমস্যায় পড়ছেন। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের ভয়ের মধ্যে বিভিন্ন পর্যটন সংস্থায় অন্য অনেক কিছুর সঙ্গে টিকাকরণের প্রমাণ পত্র চাওয়া হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী টুইটে বলেছেন, প্রযুক্তি সাধারণ মানুষের জীবনে বিপ্লব ঘটাচ্ছে। এবার #COVID19 ভ্যাকসিন সার্টিফিকেট পেয়ে যান তিন সহজ ধাপে। 9013151515 নম্বরটিকে সেভ করার জন্যও বলেছেন তিনি। covid certificate লিখে হোয়াটসঅ্যাপে পাঠালেই ওটিপি আসবে। এরপর সেকেন্ডেই সার্টিফিকেট পেয়ে যাবেন।

ভ্যাকসিন প্রাপকদের সংখ্যা বাড়ছে

ভ্যাকসিন প্রাপকদের সংখ্যা বাড়ছে

ভারতে এখনও পর্যন্ত ৫৮.৮ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। বছর শেষের আগেই ১০৮ কোটি প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেওয়া সরকারের লক্ষ্যমাত্রা। যদিও বিরোধীরা দাবি করছে ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে কাজে বাধা তৈরি হচ্ছে।
গত সপ্তাহে দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই-এর তরপ থেকে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ডিএনএ ভ্যাকসিনকে ১২ বছরের ঊর্ধ্বে সবার ব্যবহারের আপতকালীন অনুমতি দিয়েছে। যা ভারতের ষষ্ঠ ভ্যাকসিন। ক্যাডিলা হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, অক্টোবরের মধ্যে ১ কোটি এবং ডিসেম্বর-জানুয়ারির মধ্যে তারা ৩-৫ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করে ফেলতে পারবেন।
অনেকেই আশা করছেন সামনের মাসের মধ্যে ২ থেকে ১২ বছরের মধ্যে আপতকালীন ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকেও অনুমতি দেওয়া হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+