'আদর্শ মূল্যবোধের সঙ্গে আপোষ নয়', টুইটারে ভিডিও পোস্টে ইস্তফার কারণ জানালেন সিধু

আদর্শ মূল্যবোধের সঙ্গে আপোষ নয়', টুইটারে ভিডিও পোস্টে ইস্তফার কারণ জানালেন সিধু

মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে হঠাৎ-ই হাইকমান্ড সোনিয়া গান্ধীর কাছে পঞ্জাব প্রদেশ কংগ্রেস প্রধান পদ থেকে পদত্যাগ জমা দেন নভজ্যোত সিং সিধু। ইস্তফা জমা দেওয়ার একদিন পর, বুধবার সিধু তার আচমকা এই পদত্যাগের কারণ উল্লেখ করে টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন। দু'মিনিটের এই ভিডিওতে সিধু বলেছেন যে তিনি কখনোই কংগ্রেস পার্টির আদর্শ ও মূল্যবোধের সাথে আপোষ করতে পারবেন না। পাশপাশি কংগ্রেস হাইকমান্ডের কাছে কখনো মিথ্যে বলতে পারবেন না বলেও জানিয়েছেন সিধু। তিনি আরও বলেন, এটা তার ব্যক্তিগত লড়াই নয় বরং তিনি পঞ্জাবের মানুষের জন্য লড়াই করছেন।

ভিডিও বার্তায় কী বললেন সিধু?

ভিডিও বার্তায় কী বললেন সিধু?

টুইটারের ভিডিও বার্তায় সিধু আরও বলেন, তাঁর বাবা তাকে সর্বদা সত্য এবং বাস্তবতার সঙ্গে দাঁড়াতে শিখিয়েছেন। দলে ও সরকারি পদে তিনি সেই লোকদের উন্নতি সহজভাবে মেনে নিতে পারেননি যারা ৬ বছর আগে আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে সমস্ত অপরাধ থেকে ক্লিন চিট দিয়েছিলেন। ভিডিও বার্তাটিতে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন অনেক কলঙ্কিত নেতা এবং অফিসার আছেন যারা নতুন সরকারে নানা রকমের পদ ও সুযোগ -সুবিধা পাচ্ছেন যা একদমই ঠিক নয়। তাই তিনি পঞ্জাবের মানুষের কাছে ন্যায়বিচার আনতে তার লড়াই চালিয়ে যাবেন এবং হাইকমান্ডের (কংগ্রেসের) কাছে দায়বদ্ধ থাকবেন৷

কেন ইস্তফা দিলেন সিধু?

কেন ইস্তফা দিলেন সিধু?

সংবাদমাধ্যম সূত্রের খবর পঞ্জাবের সাম্প্রতিক তিনটি নিয়োগ নিয়ে ভালোরকমের অসন্তুষ্ট হয়েছেন সিধু। রানা গুরজিৎ সিংকে আবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করাতে সিধু ক্ষুব্ধ হয়েছিলেন করণ সিংয়ের বালি খনির কেলেঙ্কারিতে অন্যতম মূল অভিযুক্ত৷ ২০১৮ সালে এই অভিযোগ ওঠার পরই করণ সিং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। পঞ্জাবের নতুন ডিজিপি হিসেবে ইকবাল প্রীত সিংহ সাহোটার নিয়োগেও সিধু বিরক্ত হয়েছেন বলে খবর। কারণ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনওরকম পরামর্শ করা হয়নি।

এসপি দেওলের নিয়োগ!

এসপি দেওলের নিয়োগ!

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এপিএস দেওলকে পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করেছে রাজ্যটির কংগ্রেস সরকার৷ সূত্রের খবর এই নিয়োগ নিয়েই সিধু সবচেয়ে বেশি বিরক্ত! কারণ দেওলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ পঞ্জাবের প্রাক্তন ডিজিপি সুমেদ সিং সায়ানির হয়ে কেস লড়ছেন এই দেওল। সায়ানির বিরুদ্ধে ২০১৫ সালে গুরুগ্রন্থ সাহেবের অবমাননার পরে সহিংসতায় দুইজনকে হত্যার অভিযোগ ছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+