এফআইআরে নাম ছিল না, তবুও ভগৎ সিংকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার!

সংগঠনটি পাকিস্তানের বুকে ভগৎ সিংয়ের কীর্তিকলাপ সংরক্ষণ করতে কাজ করছে দীর্ঘদিন। এর চেয়ারপার্সন ইমতিয়াজ রশিদ কুরেশি ভগৎ সিংয়ের ফাঁসির ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছিলেন লাহোর হাই কোর্টে। আদালত সেই মোতাবেক পুলিশকে নির্দেশ দেয়। পুলিশের দেওয়া তথ্য থেকেই জানা গিয়েছে এ কথা।
১৯২৮ সালের ১৭ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় যুবকদের গুলিতে খুন হন পুলিশের এসএসপি জন সন্ডার্স। ওইদিনই বিকেলে লাহোরের আনারকলি থানায় এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরে ভগৎ সিংয়ের নাম ছিল না। ছিল না রাজগুরু এবং সুখদেবের নামও। 'অজ্ঞাতপরিচয় বন্দুকধারী' শব্দগুলি ব্যবহার করা হয়েছিল। অথচ এই এফআইআরের ভিত্তিতে মামলা শুরু হয় এবং ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। ১৯৩১ সালের ২৩ মার্চ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়। আরও মালুম হয়েছে, সেই সময় ৪৫০ জন সাক্ষী ছিল। একজনেরও বয়ান নেওয়া হয়নি। যে পুলিশ অফিসাররা বলেছিলেন, ভগৎ সিং দোষী শুধু তাঁদের কথার ওপর গুরুত্ব দেন বিচারক। এই পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয়নি ভগৎ সিংয়ের আইনজীবীকে। বোঝা যাচ্ছে, আইনকানুনের বড়াই করা ব্রিটিশরা সেইদিন নিজেদের তৈরি আইনকেই বুড়ো আঙুল দেখিয়ে তিনজন অল্পবয়সী যুবককে কার্যত গায়ের জোরে ফাঁসিতে ঝোলায়।
সেই সময় ভারতের তরুণ সমাজ এর বিরোধিতা করলেও যিনি এটা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটাও টুঁ শব্দ করেননি, তিনি হলেন মহাত্মা গান্ধী। অথচ সেই মর্মে তাঁকে আর্জি জানিয়েছিল কংগ্রেসের অনেক নেতা।
ইমতিয়াজ কুরেশি জানান, তাঁর পরবর্তী পদক্ষেপ হবে ভগৎ সিংকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা। এই মর্মে তিনি লাহোর হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন তিনি। পুলিশের হেফাজতে থাকা সব তথ্যপ্রমাণ চেয়ে পাঠানোর ব্যাপারে আদালতকে পরামর্শ দিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications