বিজেপি-র সুরে সুর মিলিয়ে 'পদ্মাবতী' নিয়ে এই সিদ্ধান্ত নীতীশের

গুজরাত, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের পর এবার বিহারেও সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'কে নিষিদ্ধ করা হতে চলেছে বলে খবর।

গুজরাত, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের পর এবার বিহারেও সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'কে নিষিদ্ধ করা হতে চলেছে বলে খবর। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে 'পদ্মাবতী' নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন। এদিকে, এর আগে আজই সুপ্রিমকোর্ট জানিয়েছে যে 'পদ্মাবতী' নিয়ে কোনও নেতা মন্ত্রী কোনও রকমের মন্তব্য করতে পারবেন না।

বিজেপি-র সুরে সুর মিলিয়ে 'পদ্মাবতী' নিয়ে এই সিদ্ধান্ত নীতীশের

বিহারের আগে, গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ , রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে 'পদ্মাবতী' ছবিটি নিষিদ্ধ করার কথা ঘোষিত হয়। নীতীশ কুমার জানিয়েছেন, ছবির বিতর্ক নিয়ে দু'পক্ষের মধ্যে যদি সুষ্ঠু সমাধান না হয়, তা হলে এই ছবি বিহারে মুক্তি পেতে দেওয়া হবে না।উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দেয় নীতিশ কুমারের জেডিইউ। ফলে এখন বিজেপির সুরই শোনা যাচ্ছে নীতীশের গলায়। এদিকে, এর মধ্যে মধ্যপ্রদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবিষয়ে জনসমক্ষে মুখ খুলে বিতর্কে এসে পড়েন।

এদিকে, আজ বিহারের পাটনাতে রাজপুত সম্প্রদায়ের মহিলারা 'পদ্মাবতী' ছবির বিরোধিতা করে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ আন্দোলনে সামিল ছিলেন রাজপুত কর্নি সেনার প্রেসিডেন্ট লোকেন্দ্র সিং কালভি। প্রসঙ্গত, পদ্মাবতী নিয়ে ক্ষোভের জেরে নায়িকা দীপিকা ও পরিচালক বনশালীর মাথার দাম গোষণা করে এই রাজপুর কর্নি সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+