দেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগ
দেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগ
প্রধানমন্ত্রী লকডাউনের বর্ধিত সময়সীমা ঘোষণার পূর্বেই সোমবার নীতি আয়োগ সংস্থা জানাল ভারত প্রত্যহ প্রায় ১.৫০লক্ষ সংক্রামিতের চিকিৎসা করতে প্ৰস্তুত।

লকডাউনের পূর্বে প্ৰস্তুত ছিল না ভারত
নীতি আয়োগের কর্ণধার অমিতাভ কান্তের মতে ২১ দিনের লকডাউন ঘোষণার পূর্বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব সামাল দিতে ভারত প্ৰস্তুত ছিল না। তিনি জানান, "এখন ভারত মোকাবিলায় প্ৰস্তুত। অর্থমন্ত্রকের সুবাদে ছোট ও মাঝারি শিল্পগুলি কিছুটা স্বাভাবিক হয়েছে, ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সুলভ হয়েছে।"

তবে কি ভারতই প্ৰস্তুত করতে চলেছে করোনার প্রতিষেধক?
নীতি আয়োগের সদস্য ওরফে করোনা রুখতে গঠিত প্রযুক্তি সংক্রান্ত দলের প্রধান ভি কে পল জানিয়েছেন, "বিজ্ঞান করোনা রোখার পথ নিশ্চয়ই বাতলাবে এবং যে দেশই প্রতিষেধক আবিষ্কার করুক না কেন, ভারতই সেই ওষুধ প্রস্তুতে সর্বাগ্রে ভূমিকা পালন করবে।" তিনি আরও জানান, দেশের বেসরকারি ও আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ক্ষেত্রে থেকে সর্বমোট চারজন করে পাওয়া গেছে যাঁরা ভ্যাকসিনের পরীক্ষায় এগিয়ে এসেছেন।

"লকডাউন হল এই শতকের অন্যতম সঠিক সিদ্ধান্ত"
ভি কে পলের মতে, কোভিড-১৯-এর ফলে তৈরি হওয়া সঙ্কটে ভারত ত্রাতা হতে পারে। বিশ্বজুড়ে লকডাউন এই শতকের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এবং এই সময়ে সৃষ্ট আর্থিক সঙ্কটের মধ্যে ৫ থেকে ৬টি ক্ষেত্রকে কাজে লাগিয়ে ভারত স্বাস্থ্যব্যবস্থার প্রভূত উন্নতি করতে পারলে অর্থনৈতিক কাঠামো আগের অবস্থায় ফিরতে পারে বলে মত পলের।












Click it and Unblock the Notifications