দেশের সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণের বড় ইঙ্গিত! নির্মলা সীতারমনের কণ্ঠে এদিন কোন সুর

দেশের সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণের বড় ইঙ্গিত! নির্মলা সীতারমনের কণ্ঠে এদিন কোন সুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন যে করোনা যুদ্ধে আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা। সেই বার্তা অনুযায়ী গত কয়েকদিন ধরে বিভিন্ন ধাপে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 'আত্মনির্ভর প্রকল্পের' ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। আর সেই রাস্তা ধরেই এদিনও পঞ্চম দফার প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। সেখানেই উঠে এসেছে দেশের জন্য আরও এক গুরুত্বপূর্ণ বার্তা।

বেসরকারীকরণের ইঙ্গিত

বেসরকারীকরণের ইঙ্গিত

অর্থমন্ত্রী এদিন বলেন, ' পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সমস্ত সেক্টরগুলিই বেসরকারি করণের জন্য খোলা রয়েছে। অন্যদিকে, পাবলিক সেক্টর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছে এই সময়ের মধ্য়ে।' আর নির্মলার এই বার্তাই কার্যত কোভিড পরবর্তী আগামী ভারতের দিশা ঠিক করে দিতে চলেছে।

 নির্মলার বড় বার্তা

নির্মলার বড় বার্তা

নির্মলা সীতারমন এদিন বলেন, সরকারি সংস্থাগুলির একটি স্ট্র্যাটেজিক সেক্টরের তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী আগামী দিনের কর্মসূচি নির্ধারিত হবে। সেই তালিকা থেকে সংযুক্তিকরণ ও বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একসঙ্গে ৪ টির বেশি সংস্থার সংযুক্তিকরণ হবে না দেশে। এমনই বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী।

 অর্থমন্ত্রীর বড় ঘোষণা

অর্থমন্ত্রীর বড় ঘোষণা

নির্মলা সীতারমন এদিন বলেন, স্ট্র্যাটেডিক সেক্টরগুলির মধ্যে অন্তত একটি এন্টারপ্রাইস পাবলিক সেক্টরে থাকতে হবে। ফলে আগামী দিনে দেশে যে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণ থাবা বসাতে চলেছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন নির্মলা ।

 রাজ্য ও কেন্দ্রের আয় কমেছে

রাজ্য ও কেন্দ্রের আয় কমেছে

সরকারের ভাঁড়ারে যে অর্থাভাব রয়েছে ,তা এদিন স্পষ্ট করতে ভোলেননি নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক বাড়তি ব্যয়ভার কমাতেই বিভিন্ন ক্ষেত্র নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+