Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্যাংস্টারদের আন্দামানে পাঠান, এনআইএ অনুরোধ জানিয়ে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রককে

গ্যাংস্টারদের আন্দামানে পাঠানোর আর্জি নিয়ে এনআইএ এবার চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রককে। স্বরাষ্ট্রমন্ত্রককে লেখা চিঠিতে এনআইএ উল্লেখ করেছে, তিহার জেল থেকে ১০-১২ জন কুখ্যাত অপরাধীকে আন্দামানে স্থানান্তরিত করা হোক।

এনআইএ-র দাবি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তাই কোনো রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ চায় স্বরাষ্ট্রমন্ত্রককে উত্তর ভারতের সংশোধনাগার থেকে গ্যাংস্টারদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্থানান্তর করা হোক।

এনআইএয়ের অনুরোধ জানিয়ে চিঠি

চিঠিতে দিল্লির তিহার জেল থেকে অন্তত ১০ থেকে ১২ জন কুখ্যাত অপরাধীকে স্থানান্তরিত করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক অপরাধীর ভয়ঙ্কর হত্যা-কাণ্ড শিরোনামে উঠে এসেছে। তদন্তকারী সংস্থা এনআইএ বলেছে, উত্তর ভারতের কারাগারের ভিতর থেকে গ্যাং চালানো হচ্ছে।

গ্যাংস্টারদের স্থানান্তরন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই নিয়ে দ্বিতীয় চিঠি দিল এনআইএ। পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত লরেন্স বিষ্ণোই-সহ ২৫ জন কুখ্যাত অপরাধীকে দক্ষিণ ভারতের কারাগারে স্থানান্তর করার অনুরোধ জানিয়ে তদন্তকারী সংস্থা এনআইএ কয়েক মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল।

এনআইএয়ের অনুরোধ জানিয়ে চিঠি

দিল্লির তিহার জেলেও বন্দি গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার হত্যার ঘটনা ঘটে। এরপর মন্ত্রককে চিঠি লিখে বন্দি গ্যাংস্টারদের অন্য রাজ্যের কারাগারে স্থানান্তরিত করার অনুরোধ করেছিল এনআইএ। এরপর তিহার জেল প্রশাসন যুক্তি দিয়েছিল, এখানে ১৬টি জেল রয়েছে। সেখানে ১০ হাজার অপরাধী থাকতে পারে।

কিন্তু ১০ হাজারের জায়গায় ২০ হাজারেরও বেশি অপরাধী সেখানে বন্দি রয়েছে। তাদের মধ্যে কিছু কুখ্যাত গ্যাংস্টারও রয়েছে। তারাই আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিহার জেল কর্তৃপক্ষ ২ হাজারটিরও বেশি এক্সস্ট ফ্যান প্রতিস্থাপন করেছে এবং তিল্লু তাজপুরিয়ার ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরে অন্ধকার জায়গায় আলো স্থাপন করেছে।

এখানে উল্লেখ্য, তিল্লু তাজপুরিয়ার প্রতিদ্বন্দ্বী গোগি গ্যাংয়ের চারজন সদস্য তাকে ৯২ বার ছুরিকাঘাত করেছিল। তারপর তাজপুরিয়াকে ইম্প্রোভাইজড অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল। কারাগারের প্রথম তলায় থাকা চার হামলাকারী একটি লোহার গ্রিল কেটে নীচে ওঠার জন্য বিছানার চাদর ব্যবহার করেছিল বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+