জি২০ বৈঠকের আগে এনআইএ-র জালে জইশ চর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে গ্রেফতার
জম্মু-কাশ্মীরে সোমবার থেকে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তার আগে নিশ্চিজদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে এনআইএ। রবিবার এনআইএ-র জালে ধরা পড়েছে জইশ চর। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ধৃত সন্দেহভাজন জইশ ই মহম্মদ কমান্ডারের কাছে স্পর্শকাতর তথ্য পাঠাচ্ছিল। ধৃতের নাম মহম্মদ উবাইদ মালিক। ওই ব্যক্তি পাকিস্তানের জইশ ই মহম্মদ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছিল। এই অভিযোগে কুপওয়ারা জেলার ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে।

জম্মু ও কাশ্মীরে জি-২০ বৈঠক শুরুর আগে নিরাপত্ত ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চায়নি গোয়েন্দা সংস্থাগুলি। সেইমতো সন্ত্রাসী সংগঠনগুলিকে নিয়ে সতক্র ছিল তারা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ রবিবার সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে জইশ-ই-মহম্মদের চরকে গ্রেফতার করেছে।
এনআইএ প্রাথমিক তদন্তে জানিয়েছে, কুপওয়ারা জেলার মহম্মদ উবাইদ মালিক সন্ত্রাসী সংগঠনের কমান্ডারের সেনা ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি-সহ গোপন তথ্য জানাচ্ছিল। এই তদন্তে নেমে এনআইএ জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্তদের জড়িত থাকার ঘটনায় নানা অপরাধমূলক নথি উদ্ধার করেছে।
অভিযুক্ত গত বছরের জুন মাসে এনআইএ দ্বারা নথিভুক্ত একটি মামলায় জড়িত ছিল। এনআইএ বেশ কয়েকটি মনোনীত সন্ত্রাসী সংগঠনের ক্যাডার এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স দ্বারা তৈরি ষড়যন্ত্রের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছিল। অভিযোগ, পাকিস্তানের জইশ-ই-ম়হম্মদ কমান্ডারদের নির্দেশে ষড়যন্ত্র চালানো হয়েছিল।

এআইএ জানতে পেরেছে, রিমোট কন্ট্রোল-চালিত স্টিকি বোমা এবং ম্যাগনেটিক বোমা-সহ মাদকদ্রব্য, নগদ অর্থ, অস্ত্র এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি সংক্রান্ত নানা কথা তাঁরা আদানপ্রদান করছিল। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।
আইইডি এবং বিস্ফোরক প্রায়শই ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হয়। সেই কাজে কতটা এগিয়েছিল জঙ্গি সংগঠন এনআইএ তদন্ত করে দেখছে। বিষয়টি নিয়ে আরো তদন্ত দরকার বলে জানিয়েছে তারা। মোট কথা জি২০ বৈঠকের আগে নিরাপত্তায় কোনো খামিত রাখাতে চাইছে না তাঁরা।
নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যেও যাতে কোনো ফাঁক না রয়ে যায়, তার জন্য সদা সতর্ক নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীরে জি-২০ শীর্ষ সম্মেলনি অনুষ্ঠিত হচ্ছে। তার আগে সেখানে যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক হয়ে কাজ করছে সমস্ত তদন্তকারী সংস্থা। সোমবার বৈঠক শুরুর আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications