সদ্য বিবাহিত থেকে ৮৫-র বৃদ্ধা! অশান্ত দিল্লিতে মৃতদের তালিকায় উঠে আসছে বিভীষিকা
সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দিল্লিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪ জন ব্যক্তি। এদের মধ্যে সিংহভাগ মৃত ব্যক্তিই পরিস্থিতির শিকার হরে নিজের প্রাণ হারিয়েছেন। চলমান হিংসার সঙ্গে এদের কোনও যোগ নেই। তবে দিল্লির এই অশান্তি যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা জানা যায় এটা থেকেই যে হিংসায় প্রাণ হারানোদের মধ্যে যেমন রয়েছেন এক পুলিশ কনস্টেবল ও আইবি অফিসার, তেমনই মৃতদের মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত এক ব্যক্তি, একজন ডিজে, এক ব্যবসায়ী, একজন বাবা যে তাঁর সন্তানদের জন্য টফি কিনতে বেরিয়েছিলেন।

দিল্লিতে অশান্তির আগুন জ্বলেছে বুধবারও
শনিবার রাতে শুরু হওয়া অশান্তির আগুন দিল্লিতে জ্বলেছে বুধবারও। শনিবারের পর সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুন আরও জ্বলে উঠছে দিল্লিতে। এদিকে বুধবার নতুন করে হিংসার আগুনে মৃতের সংখ্যা আরও বেড়েছে দিল্লিতে। গত তিন দিনের হিংসায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের রোষের সামনে পড়েছেন সাংবাদিকরাও। জানা যায় মঙ্গলবার এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জখম অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লি হিংসায় মৃতদের তালিকা
দিল্লির এই হিংসার শিকার ব্যক্তিদের ভর্তি করা হয়েছিল জিটিবি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দিল্লিতে অশান্তির জেরে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন : দীপক কুমার (৩৪); ইসহাক খান (২৪); মোহাম্মদ মুদাসসির (৩০); বীর ভান (৫০); মোহাম্মদ মোবারক হুসেন (২৮); শান মোহাম্মদ (৩৫); পরবেশ (৪৮); জকির (২৪); মেহতাব (২২); আশফাক (২২); রাহুল সোলঙ্কি (২৬); শহিদ (২৫); মোহাম্মদ ফুরকান (৩০); রাহুল ঠাকুর (২৩); রতন লাল (৪২); অঙ্কিত শর্মা (26); দিলবর, মহসিন আলী (২৪) এবং বিনোদ কুমার (৫০)। এছাড়া হিংসায় জখম হয়ে লোক নায়ক হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গিয়েছেন মাহরুফ আলি (৩০), অমন (১৭)। বাকি মৃত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও জখম হয়েছেন আরও অন্তত ৩৩০ জন।

কাজ থেকে ফেরার সময় মারা যান আশফাক
মোস্তফাবাদের বাসিন্দা আশফাক হুসেন (২২) পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাজ থেকে ফিরছিলেন। তখন তাঁকে দু'বার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাঁর শরীরে পাঁচটি বুলেটের আঘাতের চিহ্নও পাওয়া যায়। মঙ্গলবার রাতে তাঁকে আল হিন্দ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। পরে সকালে তাঁর লাশ জিটিবি হাসপাতালে আনা হয়। মাত্র কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল আশফাকের।

দুধ কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ
এদিকে জাফরাবাদ মেট্রো স্টেশনে মুখে গুলিবিদ্ধ হয়ে মারা যান অমন। তিনি দুধ কিনতে বের হয়েছিলেন। এদিকে নিতিন কুমারের বাবা জানাচ্ছেন যে তাঁর ছেলে ওযুধ কিনতে বেরিয়েছিলেন। সেই সময় একদল মানুষ চড়াও হয় তাঁর উপর। নিতিন ও তাঁর বাবা থেকে তাঁদের স্কুটার ছিনিয়ে তাতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন।

মাথায় মোটোর ঢুকিয়ে মারার চেষ্টা করা হয়
১৯ বছরের বিবেককে মাথার চোটের কারণে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তাঁর মাথায় জলের মোটোর দিয়ে আঘআত করা হয়েছল। ক্ষত এত গভীর ছিল যে তৎক্ষণাত অস্ত্রপচার করতে হয় চিকিৎসকদের। এখনও বিবেকের জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা জানাচ্ছেন বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রেছে।

দিল্লির অশান্তি বাঁচতে দেয়নি ২১ বছরের মেহতাবকে
এই হিংসার অপর এক আর এক ভুক্তভোগী মেহতাব (২১) মঙ্গলবার সন্ধ্যায় দুধ কেনার জন্য ব্রিজপুরীতে বেরিয়েছিলেন। পেশায় সে একজন একজন নির্মাণ শ্রমিক ছিল। তিনি তাঁর মা, বোন, ভাই এবং তাদের পরিবারগুলির সঙ্গে একটি গলিতে থাকতেন যেখানে হিন্দু ও মুসলমান উভয়ই সম্প্রদায়ই বছরের পর বছর বাস করে এসেছে। কিন্তু দিল্লির এই অশান্তি তাঁকে আর বাঁচতে দিল না। তাঁর শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে তাঁর পরিবার।

হিংসার শিকার ৮৫-র বৃদ্ধাও
দুই মাস আগে বিয়ে হওয়া জাকির সাইফির দেহ তাঁর পরিবার খুঁজে পায় এক মর্গে। সে নামাজ পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তাঁর শরীরে বুলেট ও ছুরির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এছাড়াও বহু ব্যক্তির উপর অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় প্রাণ হারিয়েছেন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধারও। মৃতার নাম আকবরি।

দিল্লিতে মোতায়েন ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী
এদিকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দিল্লিতে। এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেওয়া হয় শুট অ্যাট সাইটের নির্দেশ। বিশেষ পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয় এসএন শ্রীবাস্তবকে।












Click it and Unblock the Notifications