টুলকিট কাণ্ডে নয়া মোড়, ফাঁস করা হয়নি দিশার ব্যক্তিগত চ্যাট! বিতর্কের মাঝেই দাবি দিল্লি পুলিশের
টুলকিট কাণ্ডে নয়া মোড়, ফাঁস করা হয়নি দিশার ব্যক্তিগত চ্যাট! বিতর্কের মাঝেই দাবি দিল্লি পুলিশের
বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবির গ্রেফতারির পর থেকেই গ্রেটা থানবার্গের টুলকিট মামলায় রোজই খুলছে নতুন মোড়। এদিকে ইতিমধ্যেই দিশার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট তিনটি বেসরকারি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে। তারপরেই গোপনীয়তার অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হন এই টুলকিট কাণ্ডে ধৃত বিতর্কিত পরিবেশ কর্মী দিশা রবি। তদন্তের কাজে ব্যবহৃত তাঁর ব্যক্তিগত চ্যাট যাতে প্রকাশ্যে না আসে সে ব্যাপারে দিল্লি পুলিশকে নির্দেশ দিতে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন পরিবেশকর্মী।

যদিও পুলিশের পাল্টা দাবি এই ধরণের কোনও কাজই তাদের পক্ষ থেকে করা হয়নি। ফাঁসও করা হয়নি দিশার চ্যাট। যদিও তারপরেও কী করে দিশার ব্যক্তিগত কথোপোকথন মিডিয়ার হাতে এসে পৌঁছাল সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটার শেয়ার করা 'টুলকিট’ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে একটি টুলকিট শেয়ার করেছিলেন বিশ্বখ্যাত সুইডিস পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ।
ওই টুলকিটেই খালিস্তানি যোগের পাশাপাশি দেশবিরোধী কার্যকলাপের ইন্ধন রয়েছে বলে দাবি পুলিশের। ওই বিতর্কিত টুলকিট সম্পাদনা ও প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই বেঙ্গালুরু থেকে ২১ বছরের তরুণী পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে একই অভিযোগে নিকিতা জ্যাকব ও শান্তন নামে দুই সমাজকর্মীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। দিল্লি পুলিশের অভিযোগ পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি গ্রুপ এই টুলকিট তৈরি করেছিল। যে দলের সঙ্গে প্রত্যক্ষ যোগসাজস ছিল দিশার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications