ছক ভাঙা কৌশলে শিক্ষা! প্রথম ভারতীয় হিসাবে ১০ লক্ষ ডলারের পুরস্কার মহারাষ্ট্রের শিক্ষকের ঝুলিতে
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ লক্ষ ডলারের আন্তর্জাতিক পুরস্কার মহারাষ্ট্রের প্রাথমিক
ভারতের করোনা কবলিত রাজ্যগুলির মধ্যে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রেই। আর সেই অতিমারীর চাঞ্চল্যের মাঝেই মিলল সুখবর। জেলা পরিষদের স্কুলের হাত ধরেই মহারাষ্ট্রের মুকুটে এবার যুক্ত হল নয়া পালক। মহারাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ের ৩১ বর্ষীয় রঞ্জিতসিনহ দিশালে সর্বপ্রথম ভারতীয় হিসাবে পেলেন আন্তর্জাতিক শিক্ষক পুরস্কার। অনন্য উপায়ে শিক্ষা পদ্ধতির কারণে ইউনেস্কো ও লন্ডনের ভারকি ফাউন্ডেশনের তরফে তাঁকে পুরস্কৃত করা হয়। বৃহস্পতিবার লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রঞ্জিতের নাম ঘোষণা করেন প্রখ্যাত অভিনেতা ও লেখক স্টিফেন ফ্রাই।

সামাজিক অবদানের ভিত্তিতেই পুরস্কার
সমাজ তথা শিক্ষা পদ্ধতিতে ভিত্তিতে অবদানের উপর ভিত্তি করে ১৪০টি দেশের প্রায় ১২,০০০ শিক্ষকশিক্ষিকাকে মনোনীত করে ইউনেস্কো। এতজনের মধ্যে একক সেরা হিসেবে নির্বাচিত হন মহারাষ্ট্রের সোলাপুরের পরিতেওয়ারীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিতসিনহ দিশালে। ভারকি ফাউন্ডেশনের তরফে জানান হয়েছে, এই পুরস্কার প্রদানের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনও বিজেতা তাঁর প্রাপ্ত অর্থ সকলের মধ্যে ভাগ করে নিতে চলেছেন। পাশাপাশি নারীশিক্ষার জন্য দিশালের অবদানের ভূয়সী প্রশংসা করে ভারকি ফাউন্ডেশন। প্রসঙ্গত উল্লেখ্য, পুরষ্কার বাবদ প্রাপ্ত অর্থের অর্ধেক টাকাই রঞ্জিত তাঁর স্কুলের বাকি ৯ শিক্ষকশিক্ষিকার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন যাতে সকলেই সেই টাকা সার্বিক শিক্ষার কাজে লাগাতে পারে।

ছক ভাঙা কৌশলে শিক্ষা দিশালের
এদিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে এসে রঞ্জিত প্রথমেই লক্ষ্য করেন এলাকায় স্কুল ছুট ও শিশুশ্রমিকের সংখ্যা বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যার চেয়ে অনেক বেশি। এরপরেই পাঠ্যবইয়ের বাইরে বেরিয়ে পাঠ্যক্রমকে পড়ুয়াদের কাছে আরও সাবলীল করে তুলতে সচেষ্ট হন রঞ্জিত। এই কাজে প্রযুক্তির ব্যবহার করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় সামর্থ্য। বিদ্যালয়ে একটিমাত্র ল্যাপটপ ছিল। ফলে প্রযুক্তির ফাঁড়া কাটাতে রঞ্জিত কিউআর কোড ব্যবহার শুরু করেন। এই কোড স্ক্যান করে যেকোনো মোবাইল থেকে পঠনপাঠন সংক্রান্ত নথি আহরণের রাস্তা খুলে দেন রঞ্জিত।

রঞ্জিতের কৌশল ব্যবহার শুরু এনসিইআরটির
দিশালের বুদ্ধি ব্যবহার করে ২০১৫ থেকে মহারাষ্ট্রে সমস্ত প্রাথমিক বইয়ে কিউআর কোড ব্যবহার শুরু হয়। ২০১৮ সালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর এনসিইআরটির সকল পাঠ্যপুস্তকে একই পদ্ধতি অবলম্বনের কথা ঘোষণা করেন। সাক্ষাৎকারে উছ্বসিত কন্ঠে দিশালে জানান, "আমি সত্যিই আনন্দিত এই ভেবে যে কিউআর কোড ব্যবহার করে এখন সারাবিশ্বের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।" অন্যদিকে ২০১৭ সাল থেকে ভারত-পাকিস্তানের পড়ুয়াদের একই ছাতার তলায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দিশালে। পাশাপাশি আগামীতে প্রত্যেক যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে যাতে ৫,০০০ পড়ুয়া 'শান্তি সেনা'-য় যোগদান করে সেই বিষয়েও কাজ চালিয়ে যাচ্ছেন দিশালে।

শিক্ষার উন্নতিসাধনে খরচ হবে পুরষ্কার বাবদ প্রাপ্ত অর্থরাশি
দিশালের পাশাপাশি আর এক শিক্ষক ৪৫,০০০ মার্কিন ডলার মূল্যের একটি বিশেষ পুরস্কার পান বলে জানা যাচ্ছে। লকডাউনের জেরে যখন পঠনপাঠন একেবারে বন্ধ, তখন বিশ্বব্যাপী ছাত্রছাত্রীদের সহায়ক হয়ে ওঠে 'ডঃফ্রস্টম্যাথস' নামক একটি নিখরচার অ্যাপ। উল্লেখযোগ্য এই অবদানের কারণে মার্কিন গণিত শিক্ষক জেমি ফ্রস্ট 'কোভিড হিরো পুরস্কার'-এ সম্মানিত হন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ প্রসঙ্গে বলেছেন, "এই কঠিন পরিস্থিতির মাঝেও যে এমন গর্বের মুহূর্ত এসেছে, সেটা ভেবেই আমি আনন্দিত।"
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications