New Parliament building inaugration: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই, সুপ্রিম কোর্টে খারিজ আর্জি

সুপ্রিম কোর্টে ধাক্কা বিরোধীদের। রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। অতএব আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই উদ্বোধন করবেন নতুন সংসদ ভবন। সংসদের নতুন ভবন রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে।

ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতিকে নয়া সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। তা অত্যন্ত অপমানজনক বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতিই সর্বোচ্চ পদাধিকারী। তাই নয়া সংসদ ভবনের উদ্বোধন তাঁকে িদয়েই করানো উচিত। এমনই দাবি জানিয়ে আইনজীবী জয়া সুকিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন।

 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই, সুপ্রিম কোর্টে খারিজ আর্জি

সেই মামলায় জয় হয়েছে মোদী সরকারেরই। সুপ্রিম কোর্টের বেঞ্চ সেই মামলার পর্যবেক্ষণে জানিয়েছে প্রধানমন্ত্রীই উদ্বোধন করবেন নয়া সংসদ ভবনের। রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোদন করানোর আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আবেদনে আইনজীবী বলেছিলেন, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি সর্বোচ্চ পদাদিকারী এবং তিনিই শীর্ষে রয়েছেন। তাই তাঁকে দিয়েই গণতন্ত্রের এই পীঠস্থানের উদ্বোধন করানো উচিত।

আবেদনকারী আদালতে অভিযোগ করেছিলেন যে নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে অপমান করছে মোদী সরকার। ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি। মোদী সরকার সেই পদের অপমান করছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিজের আবেদনের সপক্ষে যুক্তি দিয়ে আইনজীবী সংবিধানের ৭৯ তম ধারার উল্লেখ করেছিলেন। তাতে রাষ্ট্রপতিকে সংসদের সর্বোচ্চ নেতা হিসেবে বলা হয়েছে। এবং তিনি সংসদের অংশ বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে সংবিধানের ৮৭ নম্বর ধারায় বলা হয়েছে প্রতি অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি । অর্থাৎ রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার পরেই সংসদের সব অধিবেশন শোনা হয়। তাহলে সংসদের নতুন ভবনের উদ্বোধন কেন তাঁকে দিয়ে হবে না।

ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েেছন। ২০২০ সালে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন তিনি। এলাহি আয়োজনে সাজানো হয়েছে এই নয়া সংসদ ভবন।

 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই, সুপ্রিম কোর্টে খারিজ আর্জি

উদ্বোধনের দিন ৭৫ টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদ ভবনের উদ্বোধন আর স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই ৭৫ টাকার কয়েন উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। এক কথায় নয়া সংসদ ভবনের উদ্বোধনে বড় চমক তৈরি করতে চাইছে মোদী সরকার।

এদিকে নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সহ ১৯টি রাজনৈতিক দল অনুষ্ঠান বয়কট করেছে। তার মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, জেডিইউ, এমনসিপি, উদ্ধব ঠাকরে শিবসেনা সহ ১৯টি রাজনৈতিক দল। বিরোধীদের এই অনুষ্ঠান বয়কটের তীব্র বিরোধিতা করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+