২৩ জানুয়ারি নেতাজির গোপন নথি প্রকাশ করতে চলেছে কেন্দ্র! কী থাকতে পারে নথিতে?

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো ২৩ জানুয়ারিই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধিত যে সব গোপন নথি কেন্দ্রের অধীনে রয়েছে তা প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার নেতাজির জন্মজয়ন্তীতেই প্রকাশ করা হবে নেতাজি সম্পর্কে কেন্দ্র সরকারের অধীনে থাকা গোপন নথি।[কথা রেখে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করল রাজ্য সরকার]

নেতাজির পরিবার এবং গবেষকদের একটা বড় অংশের ধারনা এই গোপন নথি প্রকাশ হলে নেতাজির অন্তর্ধান ও মৃত্যু সম্পর্কিত রহস্যজটের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

২৩ জানুয়ারি নেতাজির গোপন নথি প্রকাশ করতে চলেছে কেন্দ্র! কী থাকতে পারে নথিতে?

নেতাজির জন্মজয়ন্তীকেই নির্দিষ্টভাবে বেছে নেওয়া হয়েছে গোপন নথি প্রকাশ করার ক্ষেত্রে। ২০১৫ সালের অক্টোবর মাসে বসু পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন ২৩ জানুয়ারি নেতাজি সম্পর্কিত গোপন নথি প্রকাশ্যে আনা হবে। [মমতার চালে ভোল বদলাতে বাধ্য হলেন মোদী, নেতাজী সংক্রান্ত গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত কেন্দ্রের!]

নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর গবেষণা করা প্রখ্যাত গবেষক অনুজ ধরের কথায়, সরকার যদি সমস্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে আনে তাহলে তা নেতাজি সংক্রান্ত যাবতীয় রহস্য উন্মোচনের সহায়ক হবে।

তবে, পাশাপাশি তাঁর কথায়, "কিছু ফাইন রাশিয়ায় রয়েছে এবং আমার মতে কেন্দ্রীয় সরকার এবিষয়ে ভালভাবেই জানে।" [ বৃহত্তর ষড়যন্ত্র? নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথি নষ্ট হয়ে গিয়েছে!]

অনুজবাবু বলেন, ২০১৫ সালে অক্টোবর মাসে বসু পরিবারের যে প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন তাতে তিনিও ছিলেন। অনুজবাবু আশাবাদী, "আমরা প্রত্যেকটি গোপন নথি প্রকাশ্যে দেখতে চাই। যদি কোনও ফাইল না লুকিয়ে প্রত্যেকটি ফাইল প্রকাশ করা হয়, তাহলে নেতাজি সংক্রান্ত রহস্যজটের অনেকটাই সমাধান হয়ে যাবে।" [বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]

কেন্দ্রের প্রকাশ করা গোপন নথিতে যে যে বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যাবে তা হল নেহেরু ছাড়াও আর বহু মানুষ এবং এখনও জীবিত যারা উচ্চপদাধিকারে রয়েছেন তাদের গতিবিধি সম্পর্কে ধারনা।

"এছাড়া সরকারের কাছে এমন কিছু নথি থাকা উচিত যা পরিষ্কারভাবে প্রমাণ করবে যে ১৯৪৫ সালের ১৮ আগস্টের পরেও নেতাজি জীবিত ছিলেন। কিন্তু এর মধ্যে কোনও নথি নষ্ট করে দেওয়া হয়েছে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন"- জানালেন গবেষক। [কেন্দ্রের কাছে থাকা নেতাজি সংক্রান্ত নথি কবে প্রকাশিত হবে? উঠছে প্রশ্ন]

অনুজবাবুর কথায়, "আমি জানি, যখন অটল বিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সমস্ত ফাইল ততদিন ঠিকঠাক ভাবেই ছিল। কিন্তু তারপর কংগ্রেস সরকার আসার পর যদি কোনও নথি ধ্বংস করে দেয় তা আমার জানা নেই। আমার মনে হয় যদি কংগ্রেস সরকার এই ফাইলগুলি ধ্বংস করে ফেলতে চাইতো, তাহলে তা অনেক আগেই করে ফেলতে পারত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+