মমতার চালে ভোল বদলাতে বাধ্য হলেন মোদী, নেতাজী সংক্রান্ত গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত কেন্দ্রের!
নয়াদিল্লি, ১৫ অক্টোবর : শেষ মেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তেই গত মাসেই রাজ্যের কাছে থাকা নেতাজী সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। ঠিক তখনই মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন "এবার কেন্দ্রের পালা ফাইল প্রকাশের"। তাতে অবশ্য কিছু চাপে পড়েছিল কেন্দ্র। কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এবার কেন্দ্রের অধীনে থাকা গোপন ফাইলগুলি প্রকাশের সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী ও তাঁর সরকার।[কথা রেখে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করল রাজ্য সরকার]
নেতাজি পরিবারের ৩৫ সদস্যের সঙ্গে প্রায় একঘন্টা আলোচনা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ইতিহাসের কণ্ঠরোধ করার কোনও কারণ নেই। যেই দেশ ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরি করার ক্ষমতাও হারিয়ে ফেলে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন নেতাজি সংক্রান্ত এই গোপন ফাইল প্রকাশের কাজ শুরু হবে ২০১৬ সালে ২৩ জানুয়ারি, সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকির দিনে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন এই ফাইলগুলি সামনে এলে অস্বস্তিতে পড়তে পারে কংগ্রেস দল। এমনকী নেতাজিকে নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর আচরণ, দৃষ্টিভঙ্গির উপরও প্রশ্নচিহ্ন পরতে পারে। [কেন্দ্রের কাছে থাকা নেতাজি সংক্রান্ত নথি কবে প্রকাশিত হবে? উঠছে প্রশ্ন]
কিন্তু বিষয় হচ্ছে ইতিমধ্যেই একটা প্রশ্ন এক্ষেত্রে গুরুতর হয়ে দাঁড়াচ্ছে, যে কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে নভেম্বর মাসে পূর্ববর্তী সরকারের পথ অনুসরণ করে ফাইলগুলি প্রকাশ করতে অস্বীকার করে, এবং কারণবশত বলা হয়, এই ফাইলগুলি বিদেশের সঙ্গ সম্পর্ক খারাপ করতে পারে, সেই সরকারই এক বছরের মাথায় কেন হঠাৎ এভাবে ভোল বদলালো। [নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?]
তবে একটা জিনিস এখনও পরিষ্কার নয় যে, সরকার কী তাদের অধীনে থাকা নেতাজি সংক্রান্ত সব ফাইলই প্রকাশ করবে নাকি কিছু ফাইল শেষপর্যন্ত গোপনীয়তায় মুড়ে রেখে দিতে চাইবে। মূলত যে ফাইলগুলিতে নেতাজির অন্তর্ধানের রহস্য রয়েছে, সেই ফাইলগুলি নিয়ে কী করবে সরকার তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে।

প্রধানমন্ত্রী অফিসের অধীনে রয়েছে ৩৯টি ফাইল। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় রয়েছে আরও কিছু ফাইল। স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত গোপনৃ ফাইলগুলি একবার ভাল করে দেখে নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। [নেতাজি নিয়ে গোপন নথিতে কি থাকতে পারে? জেনে নিন আগে থেকে]
এদিকে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ নিয়ে কেন্দ্রের ঘোষণা সামনে আসার পর থেকেই বাকযুদ্ধে জড়িয়েছে বাংলার তৃণমূল-বিজেপি নেতৃত্ব। তৃণমূলের দাবি, "পশ্চিমবঙ্গ সরকারের চাপে পড়েই আজ মোদীকে ফাইল প্রকাশের বিষয়ে অনিচ্ছাকৃত মুখ খুলে ইতিবাচক সম্মতি দিতে হয়েছে। না হলে পূর্বসুরী সরকারের মতো এঅ সরকারও মুখ বুজেই বসেছিল।"
অন্যদিকে রাজ্য বিজেপির বক্তব্য, "গত চার বছর ধরে চুপ ছিল মমতা সরকার। মোদী তৎপর হতেই ভোটব্যাঙ্ক মজবুত করতে তড়িঘড়ি রাজ্যের অধীনে থাকা ফাইলগুলি প্রকাশ করানো হল।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications