বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!
নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের মতোই রহস্যময় তাঁর মৃত্যু রহস্যও। এতদিনেও তা নিয়ে আমলা থেকে আমজনতা সবার মধ্যেই সমান কৌতুহল বিরাজমান। তিনি ১৯৪৫ সালে সেই বহুচর্চিত বিমান দুর্ঘটনার মারা গিয়েছিলেন নাকি স্তালিন তাঁকে খুন করেছিলেন নাকি পরে ১৯৮৫ সালে ফৈজাবাদে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।
নেতাজির উপর নজরদারি নিয়ে তৈরি ফাইলগুলি প্রকাশ্যে আনা উচিত কিনা তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সরকারি কমিটি তৈরি হয়েছে যা এই ফাইলগুলির উপর জারি হওয়া 'সরকারি গোপনীয়তা আইন'-এর যৌক্তিকতা খতিয়ে দেখে রিপোর্ট দেবে।

তবে অনূজ ধর যিনি নেতাজির উপরে 'ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ' শীর্ষক বই লিখেছেন তিনি একশো শতাংশ আত্মবিশ্বাসী হয়ে দাবি করেছেন, ১৯৪৫ এর বিমান দুর্ঘটনায় নয়, নেতাজি ১৯৮৫ সালে স্বাভাবিক নিয়মেই প্রয়াত হয়েছেন।
ওয়ানইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, "আমি গভীরভাবে বিশ্বাস করি যে, ১৯৮৫ সালে ১৬ সেপ্টেম্বর ফৈজাবাদে নেতাজি প্রয়াত হন। তিনি সেখানে ভগবানজী নামে পরিচিত ছিলেন।" যখন তিনি মারা যান তখন স্থানীয়রা জানত যে ওই ব্যক্তি নেতাজি ছাড়া আর কেউ নন, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন অনূজবাবু।
গত কয়েকদিন ধরে চলা বিতর্কের পর নেতাজির উপর নজরদারি বিতর্কের ঘটনার গুরুত্ব উপলব্ধি করে গতকাল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যে নথিগুলি নিয়ে এত হট্টগোল সেই নথিগুলি আদৌও প্রকাশ্যে আনা উচিত কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই কমিটি।
কারণ কয়েকদিন আগে কেন্দ্রের একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ায় জানা যায়, ১৯৪৮-১৯৬৮, এই কুড়ি বছর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে নজরদারি চালানো হত নেতাজির পরিবারের লোকেদের উপর। এক ইংরেজি দৈনিকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। সেইসময় রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তখন বেশিরভাগ সময় জুড়েই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications