নেপালের মানচিত্রে ভারতের তিন স্থান! কড়া জবাবে কৃত্রিম বলে দাবি বিদেশ মন্ত্রকের

ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রে দেখানো হয়েছে। তা আবার নেপালের সংসদে পাস করানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক নেপালের সংসদের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ। নে

ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রে দেখানো হয়েছে। তা আবার নেপালের সংসদে পাস করানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক নেপালের সংসদের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ। নেপালের নতুন মানচিত্রটি ওই দেশের সংসদে প্রকাশের পর ভারতীয় ভূখণ্ডের বিষয়ে নেপালের দাবিকে 'কৃত্রিম' বলে ব্যাখ্যা করা হয়েছে।

নেপালের মানচিত্রে ভারতের তিন স্থান! কৃত্রিম বলল বিদেশমন্ত্রক

ভারতের তরফে জানানো হয়েছে, "আমরা লক্ষ্য করেছি যে নেপালের প্রতিনিধি পরিষদ ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ অন্তর্ভুক্ত করার জন্য নেপালের মানচিত্র পরিবর্তনের জন্য একটি সংবিধান সংশোধনী বিল পাস করেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি। এর পিছনে রয়েছে কৃত্রিমতা। পুরোপুরি নকলভাবে তৈরি করা হয়েছে ওই মানচিত্র।

গত মাসে নেপাল একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে তিনটি ভারতীয় অঞ্চলকে নেপালের বলে দাবি করা হয়েছে। এই অঞ্চলগুলি ভারতের দখলে রয়েছে। ভারতীয় সীমানার মধ্যেই রয়েছে কালাপানি, লিপু লেখ এবং লিম্পিয়াধুরা।

নেপালের এহেন সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে গেল। এই সমস্যার সূত্রপাত হয় ৮ মে। সেই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ধারচুলা থেকে লেপুলেখ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন। তা মেনে নিতে পারেনি নেপাল। তারা দাবি করে, লেপুলেখ আসলে নেপালের অংশ। সেই মর্মে প্রকাশিত হয় মানচিত্র।

সেইমতোই উত্তরাখণ্ডের কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ এই তিন এলাকা নেপাল নিজের বলে দাবি করতে শুরু করে। তার জেরে মানচিত্রেও এই এলাকাগুলি নিজের এলাকার মধ্যে ঢুকিয়ে নেয় নেপাল। যা নিয়ে তীব্র বিরোধিতা করে দিল্লি। নেপাল তারপরও নিজেদের সংসদে তা পাস করিয়ে নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+