সিএনএন নিউজ ১৮-র বুথ ফেরত সমীক্ষার ফল বেরল, মহারাষ্ট্রে ধুয়েমুছে সাফ এনসিপি-কংগ্রেস
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মহারাষ্ট্রের মসনদে বসতে চলেছে বিজেপি-শিবসেনার এনডিএ জোট।
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মহারাষ্ট্রের বিধানসভায় আসতে চলেছে বিজেপি-শিবসেনার এনডিএ জোট। লোকসভা নির্বাচনের পর বিধানসভাতেও কার্যত ধুয়েমুছে সাফ হতে চলেছে এনসিপি ও কংগ্রেসের জোট। এক নজরে দেখে নিন সেই সম্ভাব্য ফল।

মহারাষ্ট্রে এনডিএ
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার ২৪৩টিতে জিততে চলেছে বিজেপি ও শিবসেনার এনডিএ জোট। অর্থাৎ আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশ।

মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস
শত চেষ্টা করেও মহারাষ্ট্রের মসনদ অধরাই থাকছে এনসিপি ও কংগ্রেস জোটের কাছে। সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ৪১টির বেশি চেয়ার পাচ্ছে না বিজেপি বিরোধী জোট। যাকে বলে টোটাল ওয়াশ আউট।

এআইএমআইএম ও অন্যান্য
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় তাদের একটি আসন ধরে রাখতে চলেছে আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম। নির্দলের ভাগ্যে জুটতে পারে ৩টি আসন।

ভোট পড়েছে
সোমবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৬৩ শতাংশ। হরিয়ানায় ভোট পড়েছে ৬১ শতাংশ।

গত বারের ফল
পাঁচ বছর আগে মহারাষ্ট্র বিধানসভায় ১৪২টি আসন জিতেছিল বিজেপি। ৭৫টি আসন জিতেছিল শিবসেনা। অন্যদিকে ২৭ ও ২৯টি আসন নিয়ে রাজ্যের বিরোধী চেয়ারে বসেছিল যথাক্রমে কংগ্রেস ও এনসিপি।












Click it and Unblock the Notifications