রয়েছে দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি! রাষ্ট্র সংঘের কাছে আদিবাসীদের স্বীকৃতির দাবিকে সমর্থন পাওয়ারের
রয়েছে দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি! রাষ্ট্র সংঘের কাছে আদিবাসীদের স্বীকৃতির দাবি, সমর্থন পাওয়ারের
আদিবাসীরাই দেশের আদি বাসিন্দা। মধ্যপ্রদেশের ইন্দোরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিয়ে হওয়া প্রথম সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন শারদ পাওয়ার। তিনি বলেন, তারা রাষ্ট্র সংঘের কাছ থেকে আদিবাসীত্বের স্বীকৃতি দেওয়ার দাবিকে সমর্থন করেন বলে জানিয়েছেন।

'আদিবাসীরাই ভারতের আদি বাসিন্দা'
অনুষ্ঠানে পাওয়ার বলেন, আদিবাসীরাই ভারতের আদি বাসিন্দা। এব্যাপারে রাষ্ট্রসংঘের কাছ থেকে স্বীকৃতি পাওয়া জরুরি। তারা আদিবাসীদের দাবিকে সমর্থন করেন বলেও জানিয়েছেন। এব্যাপারে সময় ধরে তারা সচেষ্ট হবেন বলেও জানিয়েছেন পাওয়ার।

'দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি রয়েছে'
আদিবাসীদের সত্যিকারের গুরু বলেও অভিহিত করেন শারদ পাওয়ার। দেশকে নেতৃত্বে দিয়ে সঠিক পথে নিয়ে যাওয়ার শক্তি রয়েছে আদিবাসীদের। আদিবাসী স্বাধীনতা সংগ্রামী তাঁতিয়া ভিলের ১৭৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান।

সংসদ ভবনে তাঁতিয়া ভিলের মূর্তি স্থাপনের আশ্বাস
শারদ পাওয়ার বলেন, ভিলের জন্মবার্ষিকী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের সঙ্গে সারা দেশে পালন করা উচিত। সংসদ ভবনে তাঁতিয়া ভিলের মূর্তি স্থাপন করতে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকারের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

যুগ্ম পরিকল্পনার আর্জি
এনসিপি সুপ্রিমো আরও বলেন, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে আদিবাসীদের সমস্যাটা কমবেশি একই। সেই কারণে শিক্ষা, কর্মসংস্থান এবং কৃষি বিষয়ে যুগ্ম পরিকল্পনার ওপর তিনি জোর দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ।












Click it and Unblock the Notifications