শরদ পাওয়ারের ইস্তফা প্রত্যাখ্যান কোর কমিটির, এনসিপিতে পাস নতুন ‘অনুরোধ প্রস্তাব’
এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের পদত্যাগ গ্রহণ করল না কোর কমিটি। শরদের ইস্তফা ইস্যুতে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে তাঁর পদত্যাগের ঘোষণাকে প্রত্যাখ্যান করা হয়ছে। একইসঙ্গে পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ প্রস্তাবও পাস করেছে এই কমিটি।
এনসিপি বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ার হঠাৎই এক আশ্চর্যজনক পদক্ষেপ নিয়ে সভাপতির পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। তারপর তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন দলের নেতা-কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ অবস্থান চলতে থাকে।

কিন্তু শরদ পাওয়ার দলের শীর্ষপদ থেকে ইস্তফা দেওয়ার কয়েকদিন পরেই দলের কোর কমিটি সিদ্ধান্ত নিয়েছে শরদ পাওয়ার দলের নেতৃত্বভার চালিয়ে যান, যতদিন না তাঁর উত্তরসূরি নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোর কমিটিই দলের উত্তরসূরি বেছে নেবে।
এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেন, কমিটির তরফে অনুরোধ করা হয়েছে শরদ পাওয়ার যেন এই মুহূর্তে পদত্যাগ না করেন। অন্তত লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি যেন দলের নেতৃত্বে থাকেন। কমিটি এই মর্মে একটি প্রস্তাবও পাস করেছে যে, শরদ পাওয়ার দলের প্রধান পদে অব্যাহত থাকবেন।

শরদ পাওয়ার বলেছিলেন, নতুন মুখদের সুযোগ দিতে তাঁর এই সিদ্ধান্ত। কিন্তু আমরা তাঁকে তাঁর পদে থাকার অনুরোধ করছি। কোর কমিটির পক্ষে প্রফুল্ল প্যাটেল, সুনীল তাটকরে, কে কে শর্মা, পিসি চাকো, অজিত পাওয়ার, জয়ন্ত পাতিল, সুপ্রিয়া সুলে, ছগান ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অনিল দেশমুখ, রাজেশ টোপে, জিতেন্দ্র আওহাদ, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে এবং জয়দেব গায়কোয়াড় এই সিদ্ধান্ত নিয়েছেন।
এনসিপির এই বৈঠকের পরে সহ-সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, "শরদ পাওয়ারজি হঠাৎ পদত্যাগের ঘোষণা করেন ২ মে। তিনি পরবর্তী পদক্ষেপের জন্য এবং নতুন সভাপতি নির্বাচন করার জন্য দলের নেতাদের একটি কমিটি নিযুক্ত করেন। আজ আমরা একটি কমিটির মিটিং করেছি। এই বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "পাওয়ার সাহেব আমাদের না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। দলের কর্মী ও নেতা-নেত্রীদের সবার দাবি বিবেচনা করে আমরা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছি। কমিটি সর্বসম্মতিক্রমে এই পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে এবং আমরা তাঁকে দলের সভাপতি হিসাবে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি।"
শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে প্রফুল্ল প্যাটেল আরও বলেন, "আপনি দেশের একজন শক্তিশালী নেতা, আপনি নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দল তাঁকে তাঁর পদ অব্যাহত রাখতে বলেছে। তাঁকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছি।












Click it and Unblock the Notifications