সাগরে বাজেয়াপ্ত রেকর্ড পরিমাণ মাদক, গ্রেফতার ৫পাকিস্তানি! মাদকমুক্ত ভারতের পথে সাফল্য, প্রতিক্রিয়া অমিত শাহের
ভারতীয় নৌবাহিনী ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর যৌথ অভিযানে বড় সাফল্য। গুজরাত উপকূলে প্রায় তিনহাজার তিনশো কেজি মাদক বহনকারী একটি সন্দেহভাজন জাহাতকে আটক করে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ড্রাগস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে এটি ছিল সব থেকে বড় অভিযান।
নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সন্দেহজনক জাহাজটি আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে গুজরাত উপকূলে আরবসাগরে থামানো হয়েছিল। সেই জাহাজটিকে পাঁচ পাকিস্তানি ক্রু ও মাদকদ্রব্য-সহ আইন প্রয়োগকারী সংস্থার কাথে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ধার হাওয়া মাদকের মধ্যে রয়েছে ৩০৮৯ কেজি হাশিস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন। জানা গিয়েছে, নজরদারি মিশনে থাকে P81 LRMR বিমানের ইনপুটের ভিত্তিতে সন্দেহভাজন জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্দিষ্ট জাহাজটিকে ধরতে পথে থাকা একটি জাহাজকে সরিয়েও দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনী ও এনসিবির তরফে বলা হয়েছে, মাদক উদ্ধারের ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত সব থেকে বড় পদক্ষেপ।
Pursuing PM @narendramodi Ji's vision of a drug-free Bharat our agencies today achieved the grand success of making the biggest offshore seizure of drugs in the nation. In a joint operation carried out by the NCB, the Navy, and the Gujarat Police, a gigantic consignment of 3132…
— Amit Shah (@AmitShah) February 28, 2024
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকমুক্ত ভারতের স্বপ্নের অধীনে এদিন দেশের এজেন্সিগুলি দেশের সব থেকে বেশি মাদক বাজেয়াপ্ত করেছে। নৌবাহিনী ও এনসিবির যৌথ অভিযানে ৩১৩২ কেটি ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঐতিহাসিক সাফল্য দেশকে মাদকমুক্ত করার জন্য আমাদের সরকারের প্রতিশ্রুতির প্রমাণ। তিনি এজন্য এনসিবি, নৌবাহিনী ও গুজরাত পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
গত সপ্তাহে পুনে ও দিল্লি থেকে ২৫০০ কোটি টাকা মূল্যের ১১০০ কেজি মেফেড্রোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুনে থেকে উদ্ধার করা হয়েছে ৭০০ কেজি এবং দিল্লি থেকে উদ্ধার করা হয়েছে চারশো কেজি মাদক।












Click it and Unblock the Notifications