Israel-Palestine Conflict: গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা! রাষ্ট্রপতি আব্বাসের সঙ্গে কথা মোদীর
Israel-Palestine Conflict: ইজরায়েল এবং হামাস যুদ্ধের প্রায় কয়েকদিন কেটে গিয়েছে! ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই গাজার হাসপাতালে ইজরায়েল ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আর তাতে ৫০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আর সেই তালিকায় একাধিক মহিলা এবং শিশু আছে। ভয়ঙ্কর এই হামলার (Israel-Palestine Conflict) ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা সামনে আসার পরেই নিন্দার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মহম্মদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনার গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে গাজার হাসপাতালে হামলার (Israel-Palestine Conflict) তীব্র নিন্দাও করেছেন প্রধানমন্ত্রী (PmModi) । দীর্ঘ ফোনালাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে ভারতের নীতিগত অবস্থানের কথাও জানান। যা খুবই তাৎপর্য। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ, হিংসা সহ একাধিক বিষয়ে রাষ্ট্রপতি মহম্মদ আব্বাসের কাছে উদ্বেগ জানান নরেন্দ্র মোদী।
তবে সে দেশের মানুষের জন্যে ভারত সাহায্য পাঠাবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধে (Israel-Palestine Conflict) ইতিমধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র সঙ্গে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
সবরকম ভাবে সাহায্যের কথাও জানিয়েছেন। তবে যুদ্ধের ১০ দিনের বেশি কেটে গিয়েছে। এই প্রথম প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মহম্মদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ইসরায়েল (Israel-Palestine Conflict) সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ।
আর এর মধ্যেই ইসরায়েল সফরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। সবরকম ভাবে সাহায্যের আশ্বাসও ব্রিটেনের প্রধানমন্ত্রী (Israel-Palestine Conflict) দিয়েছেন।












Click it and Unblock the Notifications