২০২৪-এর পদ্মপ্রাপকদের নাম ঘোষণা! পদ্মশ্রী পেয়েছেন চার বাঙালি, তালিকায় রয়েছেন প্রথম মহিলা মাহুতও

পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তিনজন পদ্মশ্রী পেয়েছেন। পদ্ম পুরস্কার মনোনয়নের শেষ তারিখ ধার্য করা হয়েছিল ২০২৩-এর ১৫ সেপ্টেম্বর। ৩৪ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম দেখে নেওয়া যাক একনজরে।

এবারের পদ্মশ্রী পাচ্ছেন দেশের প্রথম মহিলা হাতি মাহুত পার্বতী বরুয়া। প্রান্তিক বীরহোর ও পাহাড়ি কোরোয়া জনগণের উন্নতির জন্য জীবন উৎসল্গ করা জগেশ্বর যাদবকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। সেরাকেলা খারসাওয়ানের আদিবাসী ও নারী পরিবেশবাদী চামি মুর্মুকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে।

২০২৪-এর পদ্মপ্রাপকদের নাম ঘোষণা

গৃহহীন, নিঃস্ব, মহিলা, অনাথদের নিয়ে কাজ করা সিরসার গুরবিন্দর সিংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। ৬৫০টির বেশি ঐতিহ্যবাহী ধানের জাত সংরক্ষণ করা কাসারগোডের কৃষক সত্যনারায়ণ বেলেরিকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। আইজলের সমাজকর্মী সাংথানকিমাকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে।

পাঁচ দশকের বেশি সময় ধরে গ্রামবাসীদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া নারায়ণপুরে চিকিৎসক হেমচাঁদ মাঞ্ঝি এবারের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন। ১০ একরের জৈব খামার তৈরি করা দক্ষিণ আন্দামানের জৈব কৃষক হিসেবে পরিচিত কে চেল্লাম্মলকে পদ্মশ্রী দেওয়া হয়েছে।

বাংলা থেকে যাঁরা পদ্মশ্রী পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দুখু মাঝি, তিনি পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের আদিবাসী পরিবেশবিদ। লোকসঙ্গীত নিয়ে ৬০ বছরের বেশি সময় কাটিয়ে দেওয়া বীরভূমের শিল্পী রতন কাহারকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী শিল্প কর্ম সংরক্ষণ ও প্রচার ছাড়াও সাবেকি দুর্গা প্রতিমা তৈরিতে বিশেষজ্ঞ সনাতন রুদ্র পালকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। মৌর্য যুগের শিল্পকলার পুনরুজ্জীবন ও পরিবর্তনের জন্য প্রসিদ্ধ টিকুলি চিত্রশিল্পী অশোক কুমার বিশ্বাসকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে।

ইস্ট সিয়াংয়ের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামোহ লেগোকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। মাইসুরুর আদিবাসী কল্যাণকর্মী সোমান্না, চিরাংয়ের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, প্লাস্টিক সার্জন ও সমাজকর্মী প্রেমা ধনরাজ, আন্তর্জাতিক মল্লখাম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপান্ডে, বিখ্যাত মাইক্রোবায়োলজিস্ট ইয়াজদি মানেকশা ইতালিয়া, চিত্রশিল্পী শান্তি দেবী পাসোয়ান ও শিবান পাসোয়ান, কাল্লুভাঝি কথাকলি নৃত্যশিল্পী বালাকৃষ্ণান সদনম পুঠিয়া ভিটিল, প্রথম মহিলা হরিকথার ব্যাখ্যাকারী উপা মাহেশ্বরী ডিকে পদ্মশ্রী দেওয়া হয়েছে।

গঞ্জামের কৃষ্ণ লীলা গায়ক গোপীনাথ সোয়াইন, ত্রিপুরার চাকমা লোইনলুম শাল বুননকারী স্মৃতি রেখা চাকমা, মাস থিয়েটার শিল্পী ওমপ্রকাশ শর্মা, কান্নুরের প্রবীণ থেইয়াম ফোক নর্তক নারায়ণন ইপি, শিল্পী ভাগবত পাঠ, মাঙ্গানের বাঁশ কারিগর জর্ডন লেপচা, মণিপুরের ঐতিহ্যবাহী মৃৎপাত্র সংরক্ষণের জন্য পাঁচ দশক উৎসর্গ করা মাঠিহান সাসা, থিয়েটার শিল্পী গাদ্দাম মামমাইয়া, ভিলওয়াড়ার বেহরুপিয়া শিল্পী জানকিলাল, নারায়ণপেটের দামরাগিদ্দার দাসারি কোন্ডপ্পা এবং ব্রাস মারোরি কারিগর বাবুরাম যাদবও পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+