ভোটের মুখে অখিলেশের ঘর ভাঙল বিজেপি, ভ্রাতৃবধূ অপর্ণার যোগদান যোগীর দলে
ভোটের মুখে সমাজবাদী পার্টি সুপ্রিমোর ঘর ভাঙল বিজেপি। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন।
ভোটের মুখে সমাজবাদী পার্টি সুপ্রিমোর ঘর ভাঙল বিজেপি। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন। বুধবার বিজেপিতে যোগ দিয়ে মুলায়ম সিংয়ের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব বলেন বরবারই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যে তিনি প্রভাবিত ছিলেন। তার ফলে তিনি বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন।

অপর্ণা যাদব ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বিজেপি প্রার্থী রীতা বহুগুনা যোশীর কাছে হার মানেন সাড়ে ৩৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। এবার সেই তিনিই সমাজবাদী পার্টি ছেড়ে ভোটের মুখে যোগ দিলেন যোগী আদিত্যনাথের বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিলেন বলেন জানিয়েছেন গেরুয়া উত্তরীয় গলায় নিয়ে।
সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এর আগে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদবের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "বিজেপি আমার চেয়ে আমার পরিবার নিয়ে বেশি চিন্তিত। আপনি কি বিজেপি থেকে অনুপ্রাণিত হয়ে প্রশ্ন করছেন?" তারপর অপর্ণা যাদবের বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিজেপি ছেড়ে দলে দলে সমাজবাদী পার্টিতে যোগদান করছেন মন্ত্রী-বিধায়করা। বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে ২০২২-এর ভোটের মুখে। ঠিক সেইসময় বিজেপি পাল্টা দিল অখিলেশ যাদবের ঘর ভেঙে। মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবকে ভাঙিয়ে নিল বিজেপি। এখন দেখার তাঁকে এবারের নির্বাচেন বিজেপি প্রার্থী করে কি না।
বিজেপি ১০ এবং ১৪ ফেব্রুয়ারি প্রথম দুই দফা ভোটের জন্য ১০৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যেই। সেই তালিকায় ১৬ জন জাঠ-সহ ৪৪ জন ওবিসি প্রার্থীর নাম রয়েছে। এছাড়া উচ্চবর্ণের ৪৩ জন এবং তফসিলি প্রার্থী হিসেবে ১৯ জনের নাম রয়েছে।
উত্তরপ্রদেশের যোগী সরকারের একাধিক মন্ত্রী সম্প্রতি বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। আরও অনেক মন্ত্রী-বিধায়ক সমাজবাদী পার্টির দিকে ঝুঁকে রয়েছেন বলে দাবি। বিভিন্ন সমীক্ষায় প্রকাশ, বর্তমানে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির হাওয়া পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও অনেক ফিকে। সমীক্ষায় সমাজবাদী পার্টির উত্তরণ দেখা গিয়েছে। এই অবস্থায় অখিলেশ যাদবের ঘর ভেঙে ভ্রাতৃবধূর বিজেপিতে যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দেখরা উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত কার পালে হাওয়া বইতে শুরু করে। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা বিজেপিতে টিকিট পান কি না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications