Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক মুকুল পারেননি, অন্য মুকুল কি পারবেন ভিনরাজ্যে ঘাসফুল ফোটাতে! আশায় তৃণমূল

বাংলায় বাইরে কোথাও নেই তৃণমূল। সেই খোঁটা শুনতে হয় পদে পদে। সংসদে দেশের তৃতীয় বৃহত্তম দল হয়েও তৃণমূল শুধু বাংলায় সীমাবদ্ধ। সিপিএমও তিন রাজ্যে সরকারে ছিল দীর্কিন্তু এ

বাংলায় বাইরে কোথাও নেই তৃণমূল। সেই খোঁটা শুনতে হয় পদে পদে। সংসদে দেশের তৃতীয় বৃহত্তম দল হয়েও তৃণমূল শুধু বাংলায় সীমাবদ্ধ। সিপিএমও তিন রাজ্যে সরকারে ছিল দীর্ঘদিন, হালে আম আদমি পার্টিও দিল্লির পর দখল করেছে পঞ্জাব। কিন্তু এখন সেই কৃতিত্ব দেখাতে পারেনি মমতার দল।

তৃণমূল পাড়ি জমাতে চেয়েছিল ত্রিপুরায়

তৃণমূল পাড়ি জমাতে চেয়েছিল ত্রিপুরায়

নয় নয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস রজত জয়ন্তী বর্ষ পা দিয়ে দিল, কিন্তু বাংলার বাইরে তৃণমূলের কোনো চিহ্ন নেই। ২০১৬ সালে প্রথমবার ত্রিপুরা পা রাখতে চেয়েছিল তৃণমূল। তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল পাড়ি জমাতে চেয়েছিল ত্রিপুরায়। কিন্ত সেক্ষেত্রে তৃণমূল ব্যর্থ হয়।

মুকুলকে কোনো কাজে লাগানো হয়নি ত্রিপুরায়

মুকুলকে কোনো কাজে লাগানো হয়নি ত্রিপুরায়

এবারও তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় একুশের নির্বাচনে জিতেই ত্রিপুরায় ইউনিট গড়ে তোলেন। তারপর মুকুল রায়ও ফেরেন তৃণমূলে। কিন্তু এবার আর মুকুল রায়কে কোনো কাজে লাগানো হয়নি। এবার ত্রিপুরায় ভার দেওয়া হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবকে।

তৃণমূলের কাছে অন্য একটি দুয়ার খুলে গিয়েছে

তৃণমূলের কাছে অন্য একটি দুয়ার খুলে গিয়েছে

কিন্তু এবারও ত্রিপুরায় খাতা খোলার সম্ভাবনা কম তৃণমূলের। অন্তত বুথ ফেরত সমীক্ষায় তেমনটাই পূর্বাভাস মিলছে। তবে ত্রিপুরায় ব্যর্থ হলেও তৃণমূলের কাছে অন্য একটি দুয়ার খুলে গিয়েছে হঠাৎ করে। তৃণমূল এবার মেঘালয়ে ঘাসফুল ফোটাতে পারবে বলে সমীক্ষায় উঠে এসেছে।

অন্য মুকুলের হাত ধরে কিং মেকার হওয়ার পথে

অন্য মুকুলের হাত ধরে কিং মেকার হওয়ার পথে

মেঘালয়ে তৃণমূল এবার প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে। আবার তারা কিং মেকারের ভূমিকাও নিতে পারে। আর তা স্বল্প দিনে সম্ভব হয়েছে মুকুলের জন্য। এই মুকুল হলেন মুকুল সাংমা। এক বছর আগে পর্যন্ত তিনি কংগ্রেসের প্রধান মুখ ছিলেন। কিন্তু মুকুল সাংমা-সহ ১২ জন বিধায়ক ভাঙিয়ে নিয়ে কংগ্রেসকে মোক্ষম ধাক্কা দেওয়ার পর তৃণমূলই এ রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে যায়।

তৃণমূল মেঘালয়ে খাতা খুলতে চলেছে এবার

তৃণমূল মেঘালয়ে খাতা খুলতে চলেছে এবার

এবার বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ তৃণমূল মেঘালয়ে খাতা খুলতে চলেছে। এ রাজ্যে সরকার গঠন করতে না পারলেও, তারা দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে। সেক্ষেত্রে তাদের সরকারে আসার সমূহ সম্ভাবনা থাকছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর স্পষ্ট হয়ে যাবে কোন সমীকরণ তৈরি হবে মেঘালয়ে।

কোন জাদুবলে মেঘালয়ে ঘাসফুল ফুটতে চলেছে

কোন জাদুবলে মেঘালয়ে ঘাসফুল ফুটতে চলেছে

ত্রিপুরায় এক মুকুল না পারলেও অন্য মুকুল মেঘের কোলে ঘাস ফুল ফুটিয়ে চমক দিতে পারে। তা হলে মেঘালয়ই হবে বাংলার পর প্রথম রাজ্য যেখানে তৃণমূল খাতা খুলতে পারে। আগেও তৃণমূল চেষ্টা করেছে, কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি, তাহলে এবার কোন জাদুবলে মেঘালয়ে ঘাসফুল ফোটানোর মতো পরিস্থিতি তৈরি করলেন মুকুল সাংমা।

গোয়া-ত্রিপুরায় পারেনি তৃণমূল, মেঘালয়ে আশা

গোয়া-ত্রিপুরায় পারেনি তৃণমূল, মেঘালয়ে আশা

গোয়ায় লুইজিনরো ফেলেইরো পারেননি। তিনিও কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে ভাঙিয়ে তৃণমূলে এনেছিলেন মমতা-অভিষেকরা। ত্রিপুরাতেও কংগ্রেসের প্রধান মুখ সুদীপ রায় বর্মনকে তৃণমূলে এনেছিলেন মুকুল রায়। তাঁরা কেই তৃণমূলের হয়ে খাতা খোলাতে পারেননি, এখন মুকুল সাংমা তা করতে চলেছেন বলে আভাস জোরদার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+