উত্তর প্রদেশে উচ্ছেদ অভিযানে মা-মেয়ের মৃত্যু , যোগীর পুলিশের বিরুদ্ধে খুনের মামলা
উত্তর প্রদেশের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা-মেয়ে
যোগীর পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ। উত্তর প্রদেশ পুলিশের উচ্ছেদ অভিযানের মাঝে কানপুরের এক গ্রামে মা-মেয়ে আত্মঘাতী হয়েছে। তারপরেই উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন উচ্ছেদ অভিযান চলাকালীন তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই আগুনে পড়েই মৃত্যু হয় মা এবং মেয়ের।

গ্রামবাসীদের অভিযোগ পুলিশ উচ্ছেদ অভিযান চালানোর সময় তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। তারা বাড়ি থেকে বেরোতে না পেরে ঘরের মধ্যেই মারা যায় মা এবং মেয়ে। একজনের বয়স ২০ বছর এবং আরেকজনের বয়স ৪৫ বছর। গ্রামাবাসীদের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় ১৩ জন পুলিশকর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। সেই তালিকায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, স্টেশন হাউস অফিসার এবং বুল্ডোজার অপারেটরও রয়েছেন।
কানপুরের মাদৌলি গ্রামে ঘটেছে এই ঘটনা। সরকারি জমি থেকে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন এবং রাজস্ব দফতরের কর্মীরাও ছিলেন। পুলিশের পাল্টা দাবি, তাঁরা উচ্ছেদ অভিযানের জন্য আগেই সেখানকার দখলদারদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা সেখান থেকে উঠে যায়নি। তারপরেই জোর করে তুলে দেওয়ার অভিযান চালানো হয়। পুলিশের দাবি উচ্ছেদ অভিযান শুরু করার সঙ্গে সঙ্গে মা এবং মেয়ে নিজেদের ঘরের মধ্যে আটকে দিয়েছিল। পরে পুলিশই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত দগ্ধ হয়ে যাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়। যদি পুলিশ এই ঘটনায় কোনও রকম ভাবে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আস্বস্ত করেছে প্রশাসন












Click it and Unblock the Notifications