স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বে কত টাকা বরাদ্দ করল কেন্দ্র? কী ভাবে আবর্জনা মুক্ত হবে গোটা দেশ?

স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বে কত টাকা বরাদ্দ করল কেন্দ্র? কী ভাবে হবে কাজ

শুক্রবারই মোদীর হাত ধরে সূচনা হয়ে গিয়েছে স্বচ্ছ ভারত মিশন ২.০-র। এদিকে এবারের প্রকল্পে মূলত শহুরে ভারতকে আবর্জনা মুক্ত করতে মাঠে নামছে মোদী সরকার। একইসঙ্গে শহরের প্রতিটা কোনায় পানীয় জল নিশ্চিত করার লক্ষ্যে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন বা AMRUT প্রকল্পের সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের লক্ষ্যে মোট ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কত টাকা বরাদ্দ?

কত টাকা বরাদ্দ?

আরও সহজ ভাবে বললে স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বে ১.৪১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অপরদিকে, অম্রুত ২.০ মিশনে ২.৮৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। মিশন অম্রুতের পরবর্তী পর্বে দেশের নিকাশি ও সেপ্টিক ম্যানেজমেন্ট ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র সরকার। অন্যদিকে শহরগুলিকে ওয়াটার সিকিওর হিসেবে গড়ে তুলতে মাঠে নামছে মোদী ব্রিগেড।

বাড়বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা

বাড়বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা

অন্যদিকে প্রতিটা শহরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যাও বাড়বে বলে জানান মোদী। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়লে আগের থেকে শহরের মানুষ অনেক বেশি মাত্রায় যে পরিশুদ্ধ পানীয় জল পাবে তা বলাই বাহুল্য। অন্যদিকে নদীগুলিও আগের থেকে অনেক বেশি দূষণমুক্তও হবে। আর এই কাজই আগামী লোকসভার আগে অনেকটাই এগিয়ে রাখতে চাইছে মোদী সরকার।

 রাজ্যে রাজ্যে থাকবে টিম

রাজ্যে রাজ্যে থাকবে টিম

এদিকে মোদী সরকার ইতিমধ্যেই ১০ কোটির বেশি শৌচাগার তৈরি করেছে গোটা দেশে। দরিদ্রসেবায় যা ইতিমধ্যেই অন্যন্য নজির বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার আবর্জনা মুক্ত শহর গড়তেই পুরোদস্তুর মাঠে নামতে চাইছে কেন্দ্র। নয়া মিশনের হাত ধকেই শহরের নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দিকেও নজর দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জনানো হয়েছে। অন্যদিকে শহরের আবর্জনায় ভরা নালা-নর্দমার জল যাতে নদীর জলে না মেশে সেটা দেখভালের জন্য প্রশাসনিক স্তরে ভিন্ন ভিন্ন টিমও তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

বর্জ্য প্রক্রিয়াকরণের মাত্রা বাড়বে

বর্জ্য প্রক্রিয়াকরণের মাত্রা বাড়বে

এদিকে এজিনই মোদী জানান বর্তমানে দেশে প্রায় ১ লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ চলছে। এই মাত্রা আরও বাড়ানোর লক্ষ্যমাত্র নেওয়ায় হয়েছে স্বচ্ছ ভারত ২.০-র হাত ধরে। দেশের প্রতিটি শহরে বর্জ্য পদার্থকে কাজে লাগানোর জন্য একাধিক উন্নত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শহরের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারও আগের থেকে অনেকটাই বাড়ানো হবে বলে জানানো হয়েছে। একইসাথে এরইসঙ্গে আগামীতে যুক্ত হতে চলেছে একাধিক অনুসারী প্রকল্পও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+