কাশ্মীর থেকে দিল্লি ফেরানো হল গুলাম নবি আজাদকে
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে তিনি নিজে কাশ্মীরের গতি প্রকৃতির দিকে নজর রাখছেন। গতকালই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে তিনি নিজে কাশ্মীরের গতি প্রকৃতির দিকে নজর রাখছেন। গতকালই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা িগয়েছে অজিত ডোভাল শ্রীনগরের একটি জায়গায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁদের সুবিধে-অসুবিধে জানছেন।

সেই খবর প্রকাশ হতেই রাজনৈিতক মহলে যেন নতুন করে উদ্দম জেগে উঠেছে। আজ সকালেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শ্রীনগর বিমান বন্দরে নামতে পারলেও বিমান বন্দরের বাইরে তাঁকে বেরোতে দেওয়া হয়নি। সেখান থেকেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়।
বিকেল সাড়ে তিনটের বিমানেই তিনি দিল্লি ফিরে আসেন। যদিও শ্রীনগরে ঢুকতে তাঁকে বাঁধা দেওয়া হয়েছিল একথা মানতে চাননি। তিনি জানিয়েছেন বিকেলে নিজ বাসভভনে একটি বৈঠক রয়েছে সেকারণেই তাঁকে ফিরে যেতে হচ্ছে।
সূত্রের খবর শ্রীনগরে পৌঁছে তিনি সেখানকার কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিস বা নিরাপত্তা বাহিনী তাঁকে সেই সুযোগ দেয়নি। এখনও ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হচ্ছে। অশান্তি ছড়াতে পারে এই সন্দেহে প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তার এতোটাই কড়া কড়ি করা হয়েছে যে উপত্যকায় একটা মাছি গলার জায়গা পর্যন্ত নেই। সেকারণেই বোধ হয় ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণার পরেও কাশ্মীরে তেমন তেমন কোনও গণ্ডগোল লক্ষ্য করা যায়নি।
[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]
আজাদ যদিও কাশ্মীর নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তিনি জানিয়েছেন কাশ্মীরের মানুষ এই সিদ্ধান্তে ভীষণভাবে ভেঙে পড়েছে। এই প্রথম কাশ্মীরের ২২টি জেলায় একসঙ্গে কার্ফু ঘোষণা করা হয়েছে। তাঁদের মত প্রকাশের কোনও সুযোগই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications