Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Motivational Story: সাফাই কর্মী থেকে ব্যাঙ্কের AGM! প্রতীক্ষার গল্প অনুপ্রাণিত করবেই

কথায় আছে 'যারা কঠোর পরিশ্রম করে তারা কখনও হাল ছাড়ে না!' লড়াই তা সে যতই কষ্ট কর হোক না কেন সেটাই লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। তেমনই পুনে'র প্রতীক্ষা টন্ডওয়ালকার। তাঁর যাত্রা এভাবেই অনুপ্রেরণা দেয়। প্রতিক্ষা একজন সাফাই কর্মী

Pratiksha Tondwalker : কথায় আছে 'যারা কঠোর পরিশ্রম করে তারা কখনও হাল ছাড়ে না!' লড়াই তা সে যতই কষ্ট কর হোক না কেন সেটাই লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। তেমনই পুনে'র প্রতীক্ষা টন্ডওয়ালকার। তাঁর যাত্রা এভাবেই অনুপ্রেরণা দেয়। প্রতিক্ষা একজন সাফাই কর্মী হিসাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজে যোগ দেন।

সাফাই কর্মী থেকে ব্যাঙ্কের AGM

আর সেখান থেকে বর্তমানে SBI-এর অ্যাসিস্টেট জেনারেল পদে (AGM) কর্মরত। তাঁর এই লম্বা সফর মোটেই সহজ ছিল না। কিন্তু চড়াই উতরাই সেই রাস্তাটাই প্রতিক্ষাকে জীবনে সাফল্য এনে দিয়েছে। শুধু তাই নয়, দিনরাত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম যে স্বপ্নকে সত্যি করে তুলতে পারে সেই উদাহারণ অবশ্যই হতে পারেন প্রতিক্ষা।

লড়াইটা কতটা কঠিন ছিল-

অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন প্রতীক্ষা! ফলে ছোট থেকেই কষ্টের শুরু। পারিবারিক অবস্থাও মোটেও ভাল ছিল না। ফলে সংসারে চাপে দ্রুত বিয়ে করে নিতে হয় প্রতীক্ষাকে। মাত্র ১৭ বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। বাড়ির অবস্থা বিশেষ না থাকায় মাত্র ৭ম শ্রেণী পর্যন্তই পড়াশুনা হয় তাঁর। এরপর আর ইচ্ছা থাকলেও এগোন সম্ভব হয়নি। বিয়ে হলেও শ্বশুর বাড়িতেও তেমন সুখী ছিলেন না প্রতীক্ষা। স্বামী স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিল্ডারের কাজ করতেন। কাজ করতে করতেই মৃত্যু হয় স্বামীর।

কার্যত সেটাই প্রতীক্ষার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণ একা। সামনে যে বড় লড়াই সেটা বুঝতে পারেন পুনের এই মেয়ে। আর তাই ভয় না পেয়ে SBI ব্যাঙ্কে ঝাড়ুদারের কাজ শুরু করে দেন তিনি। কিন্তু চাকরি পেলেও তা ছিল অস্থায়ী। যে কোনও মুহুতে চলে যাওয়ার ভয় ছিল। আর সেই ভয় থেকেই ফের একবার পড়াশুনা শুরু করা। কাজের ফাঁকে প্রতীক্ষা পড়াশুনা সেরে নিতেন।

এরপর যদিও আর পিছনে তাকাতে হয়নি

শিক্ষাই এগিয়ে যাওয়ার একমাত্র বিকল্প। আর তাই প্রতীক্ষা দিনরাত কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যায়। ক্লাস ১০-এর পরীক্ষাতেও বসে সে। রেজাল্ট বের হতেই কার্যত সবাই চমকে যান। ব্যাঙ্কও থাকে ম্যাসেঞ্জার পদে চাকরিতে নিয়ে আসে। এখন থাকে ঝাড়ু দিতে হয় না... তাতে কি!! লড়াই থামালে চলবে না। আর তাই পড়াশুনা চালিয়ে গেলেন প্রতীক্ষা। স্কুল থেকে কলেজে গেলেন।

আর সেখান থেকে গ্যাজুয়েশন পাশ। আর তা পাশ করতেই ফের একবার পদন্নোতি। স্টেট ব্যাঙ্কেই কেরানির পদে চাকরি পান। এরপরেই ব্যাঙ্কে 'র পরীক্ষায় বসেই ফের চমক দেখান প্রতীক্ষা। প্রথম চেষ্টাতেই ট্রেনি অফিসার । এরপর যদিও আর পিছনে তাকাতে হয়নি প্রতীক্ষাকে। এরপরেই সে ডিগ্রি পায়।

খুব শিঘ্রই সে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদ পাবেন বলে জানা যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডীয়ার মুম্বই শাখাতে প্রতীক্ষার পস্টিং হওয়ার কথা রয়েছে। একজন ঝাড়ুদার থেকে একজন ব্যাঙ্কের এত বড় পোস্টে যাওয়া সত্যিই অনুপ্রেরণা দেয়।

তা স্যালুট জানানোর মতো

প্রতিক্ষার এই স্বপ্নময় যাত্রা সহজ মনে হলেও, তিনি এতে যে কঠোর পরিশ্রম করেছেন তা স্যালুট জানানোর মতো। তবে এই লড়াইয়ে পরিবারকে একলা ছেড়ে দেননি কিন্তু প্রতীক্ষা। সমান ভাগে আগলে রেখেছেন। প্রতিক্ষার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেও যথেষ্ট শিক্ষিত। শুধু তাই নয়, পুনের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরিও করছেন। তবে মেয়ে এখনও কিছু করছেন না। পড়াশিনা করছে তাঁর ছোট ছেলে। তাই প্রতীক্ষা নিজের কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি বাড়ির দায়িত্বও সামলে যান সমান ভাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+