Mood of the Nation: প্রধানমন্ত্রী হিসেবে কত শতাংশ ভোটারের পছন্দ মোদীকে? ইন্ডিয়া টুডে-সি-ভোটারের সমীক্ষা
Mood of the Nation: মুড অফ দ্য নেশন সমীক্ষা প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ও সিভোটার। সমীক্ষায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা অপরিবর্তিত রয়েছে। আগেকার মতো এবারও বলা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা।
মুড অফ দ্য নেশন সমীক্ষায় অগাস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে ৫২ শতাংশ মানুষ মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর ৬৩ শতাংশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কাজের ক্ষমতা নিয়ে সন্তুষ্ট।

উল্লেখযোগ্য হল শতাংশের নিরিখে এই সংখ্যা আগের সমীক্ষার তুলনায় হ্রাস পেয়েছে। এর আগে ৭২ শতাংশ উত্তরদানা বলেছিলেন তারা প্রধানমন্ত্রী কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট।১৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর মাজের মধ্যে 'গড়' খুঁজে পেয়েছেন। ২২ শতাংশ বলছেন, খারাপ কাজ করেছেন। বাকিরা কোনও উত্তর দিতে চাননি।
সমীক্ষায় প্রকাশ করা হয়েছে, ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, নরেন্দ্র মোদীর কারণে তারা ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। বিজেপিকে ভোট দিতে উন্নয়ন ও হিন্দুত্বকে উত্তরদাতারা দ্বিতীয় ও তৃতীয় কারণ হিসেবে বেছে নিয়েছেন।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। ৫২ শতাংশ উত্তরদাতা বলছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সব থেকে উপযুক্ত। যেখানে ১৬ শতাংশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের জন্য পছন্দ করছেন।












Click it and Unblock the Notifications