নাবালিকা কন্যার উত্যক্তকারীদের মারে মৃত্যু মায়ের, যোগী রাজ্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন
উত্তর প্রদেশের কানপুরে মর্মান্তিক মৃত্যু মহিলার। জানা গিয়েছে, বছর ৪০-এর ওই মহিলাকে নাবালিকা কন্যার উত্তক্তকারীরা ব্যাপক মারধর করেছিল। তারপর ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করাতে হয়।
উত্তর প্রদেশের কানপুরে মর্মান্তিক মৃত্যু মহিলার। জানা গিয়েছে, বছর ৪০-এর ওই মহিলাকে নাবালিকা কন্যার উত্তক্তকারীরা ব্যাপক মারধর করেছিল। তারপর ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেখানেই ওই মহিলার মৃত্যু হয়। ২০১৮ সালে ওই মহিলার কন্যাকে উত্তক্ত করার ঘটনা ঘটে। যার জেরে ওই মহিলা প্রতিবাদ করেছিলেন। তারপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। মহিলার ওপর হামলার আগে জামিনে মুক্ত ছিল অভিযুক্তরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাকে হত্যায় অভিযুক্ত ছয় জন হল আবিদ, মিন্টু, মেহবুব, চাঁদবাবু, জামিল ও ফিরোজ। এরা ২০১৮-তে মহিলার ১৩ বছরের কন্যাকে উত্তক্ত করার ঘটনায় অভিযুক্ত। যদিও স্থানীয় আদালত থেকে সবাই জামিন পেয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার অভিযুক্তরা নাবালিকাদের বাড়িতে যায়। পরিবারকে হুমকি দিয়ে বলে, তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করে নিতে। সেই সময় পরিবার তা অস্বীকার করলেন তাদের ব্যাপক মারধর করা হয়। নাবালিকা মা এবং বাড়ির অপর এক মহিলাকে শহরের হাসপাতালে ভর্তি করানো হয়।
কানপুর পুলিশের তরফে বলা হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনকে পুলিশ এনকাউন্টারে ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এখনও তিনজনের খোঁজ চালাচ্ছেন।












Click it and Unblock the Notifications