মোদীর প্রতিদিনের কাজই হল পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো, কটাক্ষ রাহুল গান্ধীর

আাবারও টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। এবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদীকে কটাক্ষ করলেন রাহুল। বুধবার টুইটে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল লিখেছেন ওঁর প্রতিদেনর কাজের একটি হল জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া। পাঁচ রাজ্যে ভোট মিটতেই আবারও বাড়তে শুরু করেছে জ্বালানির দাম৷ শেষ চারদিনে প্রায় ৫ টাকা বেড়েছে পেট্রোল, ডিজেল৷ রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে৷ এ নিয়ে জেলা, ব্লক ও রাজ্যস্তরে প্রতিবাদ কর্মসূচীর কথা আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। এমনকি রাজ্যে তৃণমূলের নেতাদেরও ডামি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে।

মোদীর প্রতিদিনের কাজই হল পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো

রাহুল টুইটে লিখেছেন, মোদীর প্রতিদিনের করণীয় তালিকায় রয়েছে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ানো, কৃষকদের আরও অসহায় করা, যুবকদের কর্মসংস্থানের ফাঁপা স্বপ্ন দেখানো। রাহুল গান্ধী তার সাম্প্রতিক টুইটের সঙ্গে 'রোজ শুভ কি বাত' বলে একটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। রাহুল টুইটে তালিকা আকারে আরও বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিদিনের করণীয় এক,পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম কত বাড়বে, দুই, কীভাবে জনগণের খরচ নিয়ে আলোচনা বন্ধ করা যায়। তিন, কীভাবে যুবকদের কর্মসংস্থানের ফাঁপা স্বপ্ন দেখাতে হয়, চার, কোন সরকারি সংস্থা বিক্রি করবে এবং কীভাবে কৃষকদের আরও বেশি করে অসহায় করে তোলা যাবে।

প্রসঙ্গত বুধবার, পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে, গত ন'দিনে মোট জ্বালানির দাম প্রতি লিটারে ৫.৬০ পয়সা বেড়েছে। মুম্বাইতে, পেট্রোল এখন বিক্রি হবে ১১৫.৮৮ টাকা প্রতি লিটারে। মুম্বইয়ে ডিজেল বিক্রি হবে ১০০.১০ টাকায়। চেন্নাইতে পেট্রোলের দাম এখন ১০৬.৬৯ টাকা (৭৫ পয়সা বেড়ে হয়েছে।) আর ডিজেলের দাম পড়বে ৯৬.৭৬ টাকা (৭৬ পয়সা বেড়ে)৷ কলকাতায় পেট্রোলের দাম ৮৪ পয়সা বাড়ানো হয়েছিল এবং এখন প্রতি লিটারে ১১০.৫২ টাকা দাম হবে, যেখানে ডিজেলের দাম ৮০ পয়সা বাড়ানো হয়েছিল, যার ফলে লিটার প্রতি ডিজেল ৯৫.৪২ টাকা হবে। একই সঙ্গে দেশ জুড়ে এই হার বৃদ্ধি অনেকটা নির্ভর করছে রাজ্যগুলির নিজস্ব করের উপরও।

পেট্রোল ডিজেলের পাশাপাশি ইতিমধ্যেই ৫০টাকা বেড়েছে গ্যাসের দাম। চারমাস পরমদেশীয় তেল সংস্থাগুলি জ্বালানির হার সংশোধন করছে তাই নতুন করে দাম বাড়ছে জ্বালানির৷ মঙ্গলবার ২২ শে মার্চ সপ্তম বারের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে পরপর পাঁচদিন দাম বাড়ল পেট্রোল ডিজেলের৷ ২৯ মার্চ মঙ্গলবার ৮০-৮৫ পয়সা পেট্রোল ৭৫ পয়সা ডিজেলে বৃদ্ধি হয়েছে৷ ২০১৭-র জুনে জ্বালানির দৈনিক দাম রিভিউ শুরু হওয়ার পর থেকে এই দ্বিতীয়বার দৈনিক ৮০-৮৫ পয়সা বাড়ল পেট্রোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+