প্রজাতন্ত্র্র দিবসে প্রধান অতিথি হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট! পিছনে রয়েছে ভারতের অন্য পরিকল্পনা
সামনের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারো।
সামনের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারো। এদিন গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিল সফর শুরু হচ্ছে। তিনি ১৩ ও ১৪ নভেম্বর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় থাকবেন। মূলত ব্রিকস-এর সম্মেলনে যোগ দিতে মোদী ব্রাসিলিয়ায় যাচ্ছেন।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা এই পাঁচ দেশের সম্মেলন। সেই অনুষ্ঠানে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করবেন। সেই বৈঠকেই ব্রাজিলের রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। আমন্ত্রণ জানানো হলে, ভারত প্রচারের দিক থেকে ল্যাটিন অ্যামেরিকা এবং দক্ষিণ আমেরিকাতেও পৌঁছে যাবে।
এর আগে গতমাসে সৌদি আরবে দুই দেশের রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছিলেন বিনিয়োগ নিয়ে আলোচনা করতে।
ব্রাজিলের প্রেসিডেন্টকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেছে নেওয়ার বেশ কিছু কারণও উঠে আসছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত এবং কূটনৈতিক সম্পর্ক। ব্রাজিল ভারতের প্রথম ১০ বাণিজ্য সহযোগীদের মধ্যে অন্যতম।
যদি ব্রাজিলের প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ভারত সপর হবে। আর তিনিই হবেন তৃতীয় ব্রাজিলের প্রেসিডেন্ট যিনি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন। এর আগে ১৯৯৬ সালে ফার্নান্ডো কার্ডোসো এবং ২০০৪ সালে লুই ইনাসিও লুলা দ্য সিলভা ভারতে এসেছিলেন।
এর আগে বিভিন্ন ভাবে ব্রাজিল ভারতকে সমর্থন করেছে। যার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী সহযোগিতা। সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশ এর আগে কাজও করেছে।












Click it and Unblock the Notifications