দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ড মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে সুটকেস তৈরির কারখানায়। কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে সুটকেস তৈরির কারখানায়। কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর জানার পরেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন। ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর বলে টুইটে লিখেছেন মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোদী টুইট করেছেন।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সকালেই তিনি এই নিয়ে টুইট করেছেন। অমিত শাহ টুইটে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পরিস্থিতি মোকাবিলায় আধিকারিকদের সবরকম পদক্ষেপে নির্দেশ দিয়েছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর বলে লিখেছে। মৃতদের পরিবারের প্রতি তিনিও সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+