জয়পুর থমথমে ! অশান্তির আগুনে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা
অশান্তির আগুনে থমথমে জয়পুর! বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা
দিল্লিতে গুরু রবিদাসের মন্দির ভাঙাকে কেন্দ্র করে আচমকা অশান্ত হয়ে ওঠে পাঞ্জাব। আর তার জেরেই মঙ্গলবার দিনভর পাঞ্জাব কার্যত বনধের চেহারা নেয়। গোটা রাজ্যে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এদিকে , পাঞ্জাবের পর এবার পাকিস্তান সীমান্ত সংলগ্ন আরও একটি রাজ্যে ছড়াল অশান্তির আগুন। রাজস্থানের জয়পুরে স্বাধীনতা দিবসের আগে পরিস্থিতি থমথমে।

(প্রতীকী ছবি)
প্রসঙ্গত, জনপুরে ১০ টি পুলিশ স্টেশন এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। একটি সাম্প্রদায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে খবর। এরপরই দুই গোষ্ঠীর মানুষ একে অপরকে পাথর ছোড়া শুরু করে বলে জানা যায়। মুহূর্তে পরিস্থিতি অশান্তির চেহারা নেয়। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকেও ব্যাপক বেগ পেতে হয়। দুই তরফের উত্তেজনিত জনতাকে শান্ত করতে গিয়ে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী।
সূত্রের খবর, রাজস্থানের জয়পুরে গত রবিবার থেকেই চলছে পরিস্থিতি অত্যন্ত অশান্ত। সেখানে দুই তরফের মানুষের মধ্যে হিংসার আগুন ছড়ায় এক ছটো কথা কাটাকাটিকে কেন্দ্র করে। এরপর থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদানপ্রদান বন্ধ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications