কংগ্রেস-তৃণমূলকে মেলাতে পারবেন স্ট্যালিন! ২০২৪-এর মহাজোটের নয়া উদ্যোগে জল্পনা

বিজেপি-বিরোধী জোট গড়তে পারলে অঙ্ক বলছে মোদী সরকারকে হটানো কঠিন হবে না। কিন্তু জোট গড়াই দস্তুর। বিরোধী ঐক্য গড়ার আগে বৃহত্তর স্বার্থ চিন্তা করছে কোনোদলই। ক্ষুদ্র স্বার্থকে গুরুত্ব দিয়ে জোটে মতানৈক্য হয়েই চলেছে। ফলে বিজেপি নিশ্চিন্ত আছে বিরোধী মহাজোট গড়া সম্ভব নয়। আর বিজেপিকে হারানোও সম্ভব নয়।

একে একে কম দল তো উদ্যোগ নেয়নি মহাজোট গড়ার

একে একে কম দল তো উদ্যোগ নেয়নি মহাজোট গড়ার

২০২৪-এর নির্বাচনের আগে একে একে কম দল তো উদ্যোগ নেয়নি মহাজোট গড়ার। বাংলায় ২০২১-এর নির্বাচনের পর থেকেই মহাজোট গড়তে উদ্যোগ নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর নিজে উদ্যোগ নিয়েছিলেন। চেয়েছিলেন কংগ্রেসের সঙ্গে হাত ধরে বিরোধী দলগুলিকে এক করতে।

কংগ্রেসকে জোটে শামিল করে বিরোধী জোট গড়ার উদ্যোগ

কংগ্রেসকে জোটে শামিল করে বিরোধী জোট গড়ার উদ্যোগ

কংগ্রেসকে জোটে শামিল করে বিরোধী জোট গড়ার উদ্যোগ নিয়েছিলেন শারদ পাওয়ার থেকে শুরু করে শিবসেনার সঞ্জয় রাউত প্রমুখ। হালে নীতীশ কুমারও তদ্বির করেন বিজেপির সঙ্গ ছাড়ার পর। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে নীতীশ কুমার স্বয়ং বার্তা দিয়েছিলেন মহাজোট গড়ার। আবার একইসঙ্গে কংগ্রেসকে বাদ দিয়েও অনেক দল বিজেপি-বিরোধী জোট গড়তে আগ্রহী।

বিরোধী জোটের ছন্নছাড়া ভাব প্রকট একসঙ্গে বহু উদ্যোগে

বিরোধী জোটের ছন্নছাড়া ভাব প্রকট একসঙ্গে বহু উদ্যোগে

কংগ্রেসকে ছাড়া বিজেপি-বিরোধী জোট গড়ার উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অখিলেশ যাদব, কেসি রাও, অরবিন্দ কেজরিওয়ালরা উদ্যোগ নিয়েছেন। বিরোধীদের মধ্য একটা ছন্নছাড়া ভাব লক্ষ করা যাচ্ছিল। আঞ্চলিক দলগুলি উদ্যোগী হলেও বিরোধী জোটের ছন্নছাড়া ভাব প্রকট হয়ে উঠছিল ক্রমশ।

রাহুলের সাংসদ পদ খারিজ হতেই বিরোধীরা সবাই এককাট্টা

রাহুলের সাংসদ পদ খারিজ হতেই বিরোধীরা সবাই এককাট্টা

এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার বিরুদ্ধে বিরোধীরা সবাই এককাট্টা হয়েছে। তারা রাহুল পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে। কংগ্রেসও বিরোধী আঞ্চলিক দলগুলিকে পাশে পেয়ে অনেকটাই নমনীয়। ফলে ফের ২০২৪-এর আগে মহাজোটের সম্ভাবনা তৈরি হয়েছে।

ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের আবার নয়া উদ্যোগ

ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের আবার নয়া উদ্যোগ

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ২০২৪-এর আগে বিরোধী জোট গড়তে যথাক্রমে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, বিজেডি সুপ্রিমো নহীন পট্টনায়ক ও জেডিএস নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক থেকে তিনি কংগ্রেস থেকে সমদূরত্ব রেখে বিজেপি বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছিলেন। সম্প্রতি ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের আবার নয়া উদ্যোগ নিয়েছেন।

তৃণমূল ছাড়া বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসও শামিল

তৃণমূল ছাড়া বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসও শামিল

এম কে স্ট্যালিন কংগ্রেস-বান্ধব। আবার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। এই অবস্থায় তিনি মহাজোট গড়াক উদ্যোগে তামিলনাড়ুতে সমস্ত বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন। সেখানে কংগ্রেস তো থাকবেই, থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের। তাৎপর্যপূর্ণ যোগ দেওয়ার কথা বিজেপির সঙ্গে সাম্প্রতিক অতীতে সখ্যতা রেখে চলা বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসেরও।

স্ট্যালিনে উদ্যোগ শামিল হবেন বাম নেতারাও

স্ট্যালিনে উদ্যোগ শামিল হবেন বাম নেতারাও

এম কে স্ট্যালিনে ডাকা বৈঠকে থাকার কথা সিপিএম ও সিপিআইয়ের সম্পাদক যথাক্রমে সিপিএম ও সিপিআইয়ের। এছাড়া বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন, আপ নেতা সঞ্জয় সিংও থাকতে পারেন। আর কংগ্রেসের পক্ষ থেকে থাকার কথা সভাপতি মল্লিকার্জুন খাড়গের।

বিজেপিকে উৎখাতের জন্য দুই দলের এক হওয়া জরুরি

বিজেপিকে উৎখাতের জন্য দুই দলের এক হওয়া জরুরি

সব মিলিয়ে ১৬টি দল যোগ দিতে পারে। অনেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন। প্রায় সমস্ত বিরোধী দল এই মঞ্চে এলেও রাজনৈতিক মহলে দখতে চাইছে কংগ্রেস ও তৃণমূল এই মঞ্চে আসে কি না। কেননা তৃণমূল সম্প্রতি জানিয়েছিল কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব রেখে চলার কথা। কিন্তু ২০২৪-এর আগে বিজেপিকে উৎখাতের জন্য দুই দলের এক হওয়া জরুরি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+