করোনা ভাইরাসের সঙ্গে লড়াই, কখন মাস্ক ব্যবহার, কী বলছে স্বাস্থ্যমন্ত্রক
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সবার মাস্ক পড়ার দরকার নেই। যদি কারও জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের সমস্যা থাকে, কিংবা যদি করোনা ভাইরাসের রোগী হন, কিংবা সন্দেহভাজনের তালিকায় থাকেন, কিংবা আপনি যদি চিকিৎসক
কলকাতা, পশ্চিমবঙ্গই নয়, সারা দেশ জুড়ে মাস্কের জন্য হাহাকার। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সবার মাস্ক পড়ার দরকার নেই। যদি কারও জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের সমস্যা থাকে, কিংবা যদি করোনা ভাইরাসের রোগী হন, কিংবা সন্দেহভাজনের তালিকায় থাকেন, কিংবা আপনি যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হন এবং যদি শ্বাসপ্রস্বারের সমস্যা নিয়ে আসা রোগীর কাছে যান, তাহলে মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক ব্যবহারের সময় সতর্কতা
মাস্কের ভাঁজ খোলার সময় লক্ষ্য রাখতে হবে, যাতে তা নিচের দিকে মুখ করা থাকে। ছয় ঘন্টা পরে কিংবা তা ভিজে গেলেই বদল করতে হবে। ব্যবহারের সময় মাস্কে হাত দেওয়া উচিত হবে না। আর খুলে ফেলার সময় বাইরের দিকে হাত দেবেন না।

নাক, মুখ ঢাকতে হবে
মাস্কটিকে নাক, মুখ এবং চিবুকের ওপর দিয়ে ঢেকে দিতে হবে। দেখতে হবে এর মধ্যে যেন কোনও ফাঁক না থাকে। ডিসপোসেবেল মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না। বন্ধ করা বিনে তা ফেলতে হবে।

খোলার পর হাত ধুতে হবে
ঘাড়ে মাস্ক ঝুলিয়ে রাখবেন না। মুখ থেকে মাস্ক সরিয়ে নেওয়ার পর হাত ভাল করে ধুতে হবে। হাত ধুতে হবে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে।

যোগাযোগ
স্বাস্থ্যমন্ত্রকের 24x7 টোল ফ্রি নম্বরে 1075 ফোন করে যেতে পারে। এছাড়াও অপর ফোন নম্বরটি হল 011-23978046। ইমেল- ncov2019@gmail.com












Click it and Unblock the Notifications