করোনা মোকাবিলায় সাহায্য কেন্দ্রের, কোন রাজ্যকে কত টাকা, একনজরে

শেষ পর্যন্ত করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্যের কথা জানাল কেন্দ্র। এর জন্য অর্থ বরাদ্দ করার কথা জানানো হয়েছে অর্থমন্ত্রক থেকে।

শেষ পর্যন্ত করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্যের কথা জানাল কেন্দ্র। এর জন্য অর্থ বরাদ্দ করার কথা জানানো হয়েছে অর্থমন্ত্রক থেকে। মোট ১৭,২৮৭ কোটি টাকার মধ্যে ১১০৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ডে। পাশাপাশি ৬১৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট হিসেবে।

পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট অ্যাকাউন্টে সাহায্য

পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট অ্যাকাউন্টে সাহায্য

এই খাতে সব মিলিয়ে ৬১৯৫ কোটি টাকা সাহায্যের কথা জানানো হয়েছে। ১৪ টি রাজ্যকে অর্থ সাহায্য করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ পয়েছে ৪১৭.৭৫ কোটি টাকা।

 স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ডে সাহায্য

স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ডে সাহায্য

১১০৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ডে। ২৭ টি রাজ্যকে এই খাতে অর্থ সাহায্য করা হয়েছে। তালিকায় মহারাষ্ট্রকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে। স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ডে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছ, ৫০৫.৫০কোটি টাকা।

২৫ হাজার কোটির অনুদান দাবি করেছিলেন মমতা

২৫ হাজার কোটির অনুদান দাবি করেছিলেন মমতা

করোনা মোকাবিলায় রাজ্যের জন্য ২৫ হাজার কোটি টাকার অনুদান দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই দাবির প্রেক্ষিতে কোনও মন্তব্য পাওয়া যায়নি কেন্দ্রের তরফে।

দিলীপের প্রতিক্রিয়া

দিলীপের প্রতিক্রিয়া

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো ভিখারির মতো টাকা চাইছেন না কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় অনুদানের টাকা শাসকদলের ফান্ডে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+