কর্নাটকে লক্ষ লক্ষ বাংলাদেশি আধার কার্ড পাওয়ার চেষ্টা করছে, মোদী-শাহকে নিশানা করে হুঁশিয়ারি শ্রী রাম সেনার
কর্নাটকে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী বসবাস করছেন। সংখ্যাটা বারো লক্ষের বেশি বলে দাবি শ্রী রাম সেনার প্রধান প্রমোদ মুথালিকের। এরা ভারতীয় নাগরিক হিসেবে দেখানোর জন্য সরকারি নথি পাওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন তিনি।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলায় সময় মুথালিক বলেছেন, তিনি এব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবেন এহং বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর দাবি করবেন। আর তা না করলেন তাঁর সংগঠন ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীরাম সেনার ওই নেতা।

প্রমোদ মুথালিক বলেছেন, তাঁর সংগঠন বেঙ্গালুরুতে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ করবে, যাতে ওই দলের নেতারা অবৈধ বাংলাদেশিদের নিয়ে মুখ খোলেন এবং তাদের বহিষ্কারের দাবি করেন।
শ্রীরাম সেনার প্রধান আরও বলেছেন, হাসানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধার কার্ড পাওয়ার ঘটনা সামনে এসেছে। শত শত বাংলাদেশি ভারতীয় নাগরিকত্বের নথি পেতে বাস-স্ট্যান্ডে ক্যাম্প করেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রমোদ মুথালিক বলেছেন, বাংলাদেশে হিন্দুরা নৃশংসতার সম্মুখীন হচ্ছে এবং তাদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে। আর সেখানে সেখানকার মুসলিমরা এই দেশে অবৈধভাবে বসবাস করছে, সরকারি নথি সংগ্রহ করছে।
তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপরে নৃশংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা গ্রহণযোগ্য নয়। প্রমোদ মুথালিক বলেছেন, প্রতিবেশী দেশের ঘটনার ওপরে নজর রাখা হচ্ছে। তিনি বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া হলেও, হিন্দুরা সেখানে হিংসার সম্মুখীন।
শ্রীরাম সেনার প্রধান বলেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে বাংলাদেশ তৈরি করেছিলেন । সেই একই ধারায় ভারতের উচিত এখন বাংলাদেশকে আক্রমণ করে হিন্দুদের জন্য রাষ্ট্রগঠন করা।
তিনি আরও বলেছেন বাংলাদেশে সংরক্ষণ সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। সেখানে হিন্দুরা বিরোধিতা করেনি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা নৃশংতার শিকার হয়েছেন।












Click it and Unblock the Notifications