অরুণাচল প্রদেশে আস্ত গ্রাম তৈরি করেছে চিন, পেণ্টাগনের কাছে তথ্য নিল বিদেশমন্ত্রক
অরুণাচল প্রদেশে আস্ত গ্রাম তৈরি করেছে চিন, পেণ্টাগনের কাছে তথ্য নিল বিদেশমন্ত্রক
একদিকে যখন লাদাখ নিয়ে পারদ চড়ছে অন্যদিকে তেমন অরুণাচল নিয়ে চীন ভারতের ঘাড়ে শ্বাস ফেলতে শুরু করেছে। কয়েকদিন আগে আমেরিকার পেন্টাগন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল। ভারতকে সতর্ক করে পেন্টাগন জানিয়েছিল অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিেত আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। এই খবর যে দিল্লিকে একটু চাপে ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই। তারপরেই নড়েচড়ে বসে বিদেশমন্ত্রক। পেন্টাগনের কাছ েথকে অরুণাচল প্রদেশে তৈরি চিনের সেই গ্রামের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।

অরুণাচল প্রদেশেও চোখ রাঙাচ্ছে বেজিং
অরুণাচল প্রদেশেও চোখ রাঙাতে শুরু করেছে বেজিং। লাদাখ সংকটের মাঝেই অরুণাচল প্রদেশে কয়েকদিন ভাগে ৫ ভারতীয়কে অপহরণ করে নিয়ে গিয়েছিল চিনা ফৌজ। ৫ দিন পর তাঁদের মুক্ত করা হয়। তার পরেই আবার বেজিং নাকি অরুণাচল প্রদেশে আস্ত একটা গ্রাম তৈরি করে ফেলেছে বলে খবর পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশের বিতর্কিত জায়গায় তৈরি হয়েছে সেই গ্রাম।

পেন্টাগনের কাছে তথ্য সংগ্রহ
অরুণাচল প্রদেশের বিতর্কিত জায়গায় বেজিং যে গ্রাম তৈরি করেছে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনই প্রথম ভারতকে সতর্ক করেছিল। তারপরে নড়েচড়ে বসে দিল্লি।এবং পেন্টাগনের কাছে এই নিয়ে তথ্য সংগ্রহ করেছে তারা। বিেদশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সব রকম পদক্ষেপর করা হবে। কোনও ভাবেই দেশের সার্বভৌমত্বে আঘাত বরদাস্ত করা হবে না।

সীমান্তের উন্নয়ন
অরুণাচল প্রদেশের মত বিতর্কিত জায়গায় যাতে সহজে মোকাবিলা করা যায় তার জন্য সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে মোদী সরকার। বিদেশমন্ত্রকের মুখ পাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের কাছ থেকে যে রিপোর্ট সংগ্রহ করেছে বিদেশমন্ত্রক তাতে অরুণাচল প্রদেশে সীমান্তের ওপারে চিন বেশ কিছু নির্মাণ করেছে বলে জানা গিয়েছে। বেআইনি ভাবে চিন অরুণাচল প্রদেশে যে এলাকা দখল করে রয়েছে সেখানেও বেশ কিছু নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তার বিস্তারিত তথ্য দিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক।

অরুণাচলের উন্নয়নে নজর
অরুণাচল প্রদেশের উন্নয়নে জোর দিতে শুরু করেছে মোদী সরকার। সেখানকার মানুষের জীবনযাত্রা উন্নয়নে জোর দেওয়া হয়েছে। রাস্তাঘাট মেরামত করা হয়েছে। পাকা রাস্তা ৈতরি করা হচ্ছে। একাধিক ব্রিজ নির্মাণ করা হচ্ছে। কাঁচা ব্রিজগুলি পাকা করা হচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে অরুণাচল প্রদেশের বিতর্কিত জায়গায় প্রায় ১০০টির উপর পাকা বাড়ি নির্মাণ করে সেখানে রীতিমত একটাগ্রাম বসিয়ে ফেলেছেন তাঁরা। এদিকে আবার লাদাখ সীমান্তেও শক্তি বাড়াতে শুরু করেছে বেজিং।












Click it and Unblock the Notifications