লকডাউনের নির্দেশিকা কড়া ভাবে প্রয়োগের আহ্বান কেন্দ্রের, আইনভঙ্গকারীদের জন্য নতুন ব্যবস্থা
লকডাউনের নির্দেশিকা কড়া ভাবে প্রয়োগের আহ্বান কেন্দ্রের, আইনভঙ্গকারীদের জন্য নতুন ব্যবস্থা
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের নির্দেশিকা রাজ্যগুলিতে যাতে যথাযথভাবে পালন করা হয়, তার জন্য ফের একবার রাজ্যগুলিকে বলল কেন্দ্র। সারা দেশব্যাপী লকডাউনের নির্দেশিকা সঠিকভাবে প্রয়োগেরও আহ্বান জানানো হয়েছে। এছাড়ার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে যেসব বাড়িওয়ালারা ছাত্র কিংবা শ্রমিকদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শ্রমিকদের বকেয়া মেটাতে নজরদারি নির্দেশ
কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতন যেন সঠিক সময়ে মিটিয়ে দেওয়া হয়। লকডাউনের সময়কার বেতন দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারগুলিকে এব্যাপারে নজরদারি করতে বলেছে কেন্দ্র।

শহরে মানুষের চলাচল রুখতে নির্দেশিকায় উল্লেখ
শহরগুলির মধ্যে মানুষদের চলাচল বন্ধ করার পাশাপাশি, জেলাগুলির মধ্যেও মানুষের চলাচল বন্ধ করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা ভঙ্গ হলে জেলাশাসক এবং পুলিশ সুপাররা দায়ী থাকবেন বলে জানানো হয়েছে। জেলা, শহর কিংবা রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র মালপত্রের চলাচল জারি থাকবে বলে জানানো হয়েছে।

আইনভঙ্গকারীদের রাখতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে
রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের নির্দেশিকা যাঁরা মানছেন না, তাঁদের ১৪ দিনের সরকারি কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হোক।

পরিযায়ী শ্রমিকদের জন্যও বিশেষ ব্যবস্থার নির্দেশ
পরিযায়ী শ্রমিকরা নিজের নিজের রাজ্যে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। তা আটকাতে এই মুহুর্তে পরিযায়ী স্রমিকরা যে যে রাজ্যে অবস্থান করছেন, সেই সেই রাজ্যে তাঁদের থাকার এবং খাওয়ার বন্দোবস্ত করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদেরও যাতে নির্দিষ্ট ১৪ দিন শেল্টার হোমে রাখা হয়, তার জন্যও রাজ্যগুলিকে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications